শিক্ষা বোর্ড

৮ম শ্রেণিতে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দিল ঢাশিবো

ঢাকা শিক্ষাবোর্ড ২০২০ সালের ৮ম শ্রেণিতে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দিল। ১৭/১২/২০২০ ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ২০২০ সালে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এবং ২০১৮ ও ২০১৯ সালের যেসকল রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নবায়ন প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

উপযুক্ত বিষয়ে অত্র বাের্ডের আওতাধীন নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অনুমােদিত এবং

স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে,

১। ২০২০ সালে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিপূর্বে শেষ হয়েছে এবং

বেশ কয়েকবার সংযােজন বা সংশােধনের সুযােগ দেয়া হয়েছিল।

কোভিড- ১৯ মহামারির কারণে এখানাে পর্যন্ত কিছুসংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি।

এছাড়া যেসমস্ত শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়েছে, এরূপ শিক্ষার্থীদের আগামী ২০/১২/২০২০ হতে ২২/১২/২০২০ তারিখ পর্যন্ত অনলাইনে (বিলম্ব ফি ব্যতিত নির্ধারিত খাতে সােনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা যাবে।

২। ২০১৮ ও ২০১৯ সালের যেসকল রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছে,

সেসকল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাের্ডের বিদ্যালয় শাখার মাধ্যমে নির্ধারিত ফি সােনালী সেবার মাধ্যমে জমা দিয়ে নবায়ন করতে হবে।

উক্ত বর্ধিত তারিখের পর আর কোন বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা হবে না।

এর মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন না করলে দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিসহ শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও দেশ-বিদেশের অফিসিয়াল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Like & Follow করে রাখুন।

চাকুরি ও বিজ্ঞপ্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিজস্ব মতামত ও সহযোগিতা পেতে ফেসবুক গ্রুপে যোগ দিন। YouTube চ্যানেল Subscribe করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ