মাধ্যমিক

সপ্তম শ্রেণির ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও সমাধান

১৫তম সপ্তাহের অ্যাসােইনমেন্ট জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত ৭ম শ্রেণির শিক্ষার্থীদের এসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সপ্তম শ্রেণির ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও সমাধান।

সাত সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ অধিদপ্তর কর্তৃক সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় সমূহের সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১৫ তম সপ্তাহে এসাইনমেন্ট সমূহ প্রকাশ করা হয়।

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১৫তম সপ্তাহের নির্ধারিত অ্যাসাইনমেন্ট এর বিষয় সমূহ বিজ্ঞান ও কর্ম ও জীবনমুখী শিক্ষা। শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমূহ বিষয় ও বিভাগভিত্তিক পিডিএফ আকারে প্রকাশ করা হলো।

[ninja_tables id=”12038″]

সপ্তম শ্রেণির ১৫তম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

সপ্তম শ্রেণির ১৫তম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

বিষয়: বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নম্বর: ০

অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম:অধ্যায়-ষষ্ঠ; পদার্থের গঠন।

অ্যাসাইনমেন্ট:

১। কাদা মাটির তৈরী মার্বেল ও কাঠি অথবা তােমার নিজের মত করে অ্যামােনিয়া,পানি ও মিথেন গ্যাসের মডেল তৈরী কর এবং খাতায় উপস্থাপন কর।

২। তােমার তৈরী মডেল উপলব্ধি করে অনু ও পরমানু সম্পর্কে ডাল্টনের মতবাতকে ব্যাখ্যা করে খাতায় লিখ।

শিখনফল/বিষয়বস্তু:

পাঠ-১, ২: পদার্থের গঠন; পাঠ-৩ : ক্ষুদ্রতম কণার মতবাদ; পাঠ-৪, ৫:পরমাণু ও অণু; পাঠ-৬ : পরমাণু ও প্রতীক; পাঠ-৭, ৮ : অনু ও সংকেত; পাঠ-৯: পরমাণুর কণা; পাঠ-১০, ১১ : সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১। অ্যামােনিয়া,পানি ও মিথেন গ্যাসের গঠন জানতে হবে।

২। পরমানু সম্পর্কে ধারণা নিয়ে ডাল্টনের মতবাদ জানতে হবে।

সপ্তম শ্রেণির ১৫তম সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট

সপ্তম শ্রেণির ১৫তম সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট

বিষয়: কর্ম ও জীবনমুখী শিক্ষা, অ্যাসাইনমেন্ট নম্বর: ০

অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম:অধ্যায়-প্রথম; কর্ম ও মানবিকতা।

অ্যাসাইনমেন্ট: ঘর সাজানাের ক্ষেত্রে তুমি যে সকল জিনিস নিজে তৈরি করতে পার। তার একটি তালিকা প্রস্তুত কর। প্রদর্শিত তালিকার জিনিস তৈরির ক্ষেত্রে সৃজনশীলতা থাকার প্রয়ােজনীয়তা ব্যাখ্যা কর।

শিখনফল/বিষয়বস্তু:

পাঠ ১: কায়িক শ্রমের গুরুত্ব; পাঠ ২: কঠোর কায়িক শ্রমের নিদর্শন; পাঠ ৩ ও ৪: কায়িক শ্রমের গল্প; পাঠ ৫ ও ৬: মেধা শ্রমের গুরুত্ব; পাঠ ৭ ও ৮: মেধা শ্রমের অনুশীলন; পাঠ ৯: মেধাশ্রমের গল্প; পাঠ ১০: আত্মমর্যাদা বজায় রেখে কাজ করা

পাঠ ১১ ও ১২: চল আত্মমর্যাদাবান হই; পাঠ ১৩: কাজে সফলতা ও আত্মবিশ্বাস; পাঠ ১৪-১৬: এসাে আত্মবিশ্বাসী হই; পাঠ ১৭: কাজের ক্ষেত্রে সৃজনশীলতা; পাঠ ১৮-২০: সৃজনশীলতা কেন প্রয়ােজন।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

বাড়ির অব্যবহৃত বিভিন্ন জিনিস যেমন- বােতল, মাটির হাড়ি, পেনসিল, কাগজ ইত্যাদি ব্যবহার করতে পারবে এবং ৭ম শ্রেণির প্রথম অধ্যায়ের পাঠ ১৭ থেকে ২০ এর সহায়তা নিবে।

৭ম শ্রেণির ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ডাউনলোড

নিচের দেওয়া কাঙ্খিত বাটনে ক্লি করে সপ্তম-শ্রেণির ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড করুন।

আপনার জন্য আরো কিছু তথ্য…

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ