নিউজ

শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য জন্ম নিবন্ধন হালনাগাদ নির্দেশনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় অধীনস্ত বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরাে (ব্যানবেইস) এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (IEIMS) এর আওতায় ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির শ্রেণির শিক্ষার্থীদের ইউনিক আইডি সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য জন্ম নিবন্ধন হালনাগাদ নির্দেশনা প্রদান করেছে।

০৯ মে ২০২১ ব্যানবেইজ IEIMS প্রকল্প পরিচালক প্রফেসর মাে: শামছুল আলম স্বাক্ষরিত শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নম্বর অনলাইনে হালনাগাদকরণ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়-

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরাে ব্যানবেইস কর্তৃক বাস্তবায়নাধীন Establishment of “Integrated Educational Information Management System (IEIMS)” শীর্ষক প্রকল্পের আওতায় সরকারের CRVS ব্যবস্থার আলােকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর ডেটাবেজ প্রস্তুত ও Unique ID প্রদানের লক্ষ্যে মাঠ পর্যায়ে শিক্ষার্থী তথ্যছক (Hard copy) পূরণের কাজ চলমান রয়েছে।

যে সকল শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর অনলাইনের মাধ্যমে প্রদান করা হয় নাই, সে সকল শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর অনলাইনের মাধ্যমে করে ফরমে লিপিবদ্ধ করার জন্য অনুরােধ করা হলাে।

কেননা শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর ও জন্মতারিখ অনলাইনে Office of The Registrar General এর কার্যালয়ের Database এ যাচাই করার পর UID প্রদান করা হবে।

হাতে লেখা জন্ম সনদের নম্বর অনলাইনে Verify করা যাবে না। Unique ID প্রদানের পূর্বশর্ত হলাে শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর ও জন্ম তারিখ যাচাই।

এমতাবস্থায়, যে সকল শিক্ষার্থীর জন্ম সনদ অনলাইনে করা নেই তাদের পুনরায় অনলাইনে জন্ম নিবন্ধন করার বিষয়টি জরুরী ভিত্তিতে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে শিক্ষার্থীদের জানানাের জন্য অনুরােধ করা হলাে। বিষয়টি অতীব জরুরী।

শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য জন্ম নিবন্ধন হালনাগাদ নির্দেশনা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য জন্ম নিবন্ধন হালনাগাদ নির্দেশনা
বিজ্ঞপ্তি

আপনার জন্য আরও কিছু তথ্য:

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ