শিক্ষা সংবাদ

মাধ্যমিক ও দাখিলের সিলেবাস পুনর্বিন্যাস ও এসাইনমেন্ট প্রণয়ন কর্মশালা

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২১ সালের জন্য মাধ্যমিক ও দাখিলের সিলেবাস পুনর্বিন্যাস ও এসাইনমেন্ট প্রণয়ন বিষয়ক কর্মশালা আয়োজন করতে যাচ্ছে। আগামী ০৪ থেকে ০৭ জানুয়ারী মাধ্যমিক ও দাখিলের সিলেবাস পুনর্বিন্যাস ও এসাইনমেন্ট প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালায় উপস্থিত থাকবেন এমন শিক্ষক ও কর্মকর্তাদের নামের তালিকাসহ একটি আমন্ত্রণপত্র প্রকাশ করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) nctb.gov.bd ওয়েবসাইটে।

এনসিটিবি সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড কর্তৃক মাধ্যমিক ও দাখিল স্তরের সিলেবাস পুনর্বিন্যাস ও অ্যাসাইনমেন্ট প্রণয়ন বিষয়ক কর্মশালা আগামী ০৪ থেকে ০৭ জানুয়ারি ২০২১ তারিখ সকাল ৯.৩০ থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত চারদিনব্যাপী এনসিটিবি’র ৭ম তলাস্থ অব্দুিল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর নারায়ন চন্দ্র সাহা, চেয়ারম্যান, এনসিটিবি।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রফেসর মােঃ ফরহাদুল ইসলাম, সদস্য (পাঠ্যপুস্তক), জনাব মির্জা তাবিক হিকমত, সদস্য (অর্থ), প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান, সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম ও প্রফেসর ড. মােঃ নিজামুল করিম, সচিব, এনসিটিবি। কর্মশালায় সভাপতিত্ব করবেন প্রফেসর মােঃ মশিউজ্জামান, সদস্য (শিক্ষাক্রম), এনসিটিবি।

উক্ত কর্মশালায় তথ্যজ্ঞ ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য অনুরােধ জানানো হয়।

আমন্ত্রণপ্রাপ্তদের তালিকা দেখুন

২০২১ সালে প্রকাশিত ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের এসাইনমেন্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম নিয়মিত ভিজিট করুন।

এসাইনমেন্ট লেখার জন্য প্রয়োজনীয় উত্তর সহায়িকা পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

২০২০ সালের প্রকাশিত এসাইনমেন্ট সমূহের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বাংলা নোটিশ ডট কম ফেসবুক গ্রুপে; এখনি Join করে রাখো;

আপনার জন্য আরও কিছু তথ্য:

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ