নিউজ

বালু মিশ্রিত খাবার লবণকে খাবার উপযোগী করা সম্ভব

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। তোমরা কি নবম শ্রেণীর ৭ম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্টের উত্তর সম্পর্কে ধারণা নিতে চাচ্ছো? কিংবা এসাইনমেন্টটি কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে বলবো তোমরা ঠিক ওয়েবসাইটে এসেছো। তোমাদের জন্য আজকের আর্টিকেলটিতে রয়েছে- “বালু মিশ্রিত খাবার লবণকে খাবার উপযোগী করা সম্ভব।”- যে পদ্ধতিতে তুমি লবণকে খাবার উপযোগী করবে তার বিভিন্ন ধাপের বর্ণনা চিত্রসহ প্রতিবেদন।

নবম শ্রেণীর ৭ম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট

অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম : দ্বিতীয় অধ্যায়- পদার্থের অবস্থা

শিখনফল :

  • কণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থের ভৌত অবস্থা ব্যাখ্যা করতে পারব।
  • কণার গতিতত্ত্বের সাহায্যে ব্যাপন ও নিঃসরণ ব্যাখ্যা করতে পারব।
  • পদার্থের ভৌত অবস্থা ও তাপের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারব।
  • তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপন হার বৃদ্ধি পরীক্ষার মাধ্যমে দেখাতে পারব।
  • কঠিন পদার্থের গলন ও উর্ধ্বপাতন এবং তরল পদার্থের স্ফুটন প্রক্রিয়া বর্ণনা করতে পারব।
  • কঠিন পদার্থের গলন ও উর্ধ্বতন এবং তরল পদার্থের স্ফুটন প্রক্রিয়া পরীক্ষার মাধ্যমে দেখাতে পারব।

বালু মিশ্রিত খাবার লবণকে খাবার উপযোগী করা সম্ভব।

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর/ ও শিরোনাম/ বিষয়বস্তু :

  • পদার্থ ও পদার্থের অবস্থা
  • কণার গতিতত্ত্ব
  • গতিতত্ত্ব পদার্থের ভৌত অবস্থা
  • ব্যাপন ও নিঃসরণের বাস্তব ঘটনা
  • ব্যাপন ও নিঃসরণ
  • মোমবাতির জলন ও মোমের তিন অবস্থা
  • গলন ও স্ফুটন
  • বাষ্পীভবন, ঘনীভবন, উর্ধ্বপাতন প্রক্রিয়া
  • তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপন হার বৃদ্ধি প্রক্রিয়া
  • পাতন উর্ধ্বপাতন

অ্যাসাইনমেন্ট-২ :
“বালু মিশ্রিত খাবার লবণকে খাবার উপযোগী করা সম্ভব।”- যে পদ্ধতিতে তুমি লবণকে খাবার উপযোগী করবে তার বিভিন্ন ধাপের বর্ণনা চিত্রসহ প্রতিবেদন আকারে লেখ।

নির্দেশনা :
বাসায় কাজটি হাতে কলমে সম্পন্ন করবে। প্রয়োজনে খাবার লবনের সাথে কিছু ভালো মিশ্রিত করে নিতে হবে।
সম্পন্ন ধাপগুলো বর্ণনা করবে এবং চিত্র অংকন করবে।

নবম শ্রেণীর ৭ম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্টের উত্তর

খাদ্য লবন ও বালির মিশ্রণ হতে এর উপাদানসমূহ পৃথক করা যায় এ পরীক্ষণের দুইটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে যথাক্রমে পরিস্রাবণ ও বাষ্পীভবন।

বালু মিশ্রিত খাবার লবণকে খাবার উপযোগী করা সম্ভব।
বালু মিশ্রিত খাবার লবণকে খাবার উপযোগী করা সম্ভব

শিরোনাম : বালু মিশ্রিত খাবার লবণকে খাবার উপযোগী করা সম্ভব।

তত্ত্ব : বালু মিশ্রিত লবণে পানি যোগ করা হলে লবণ পানিতে দ্রবীভূত হয়ে যায়, কিন্তু বালু দ্রবীভূত হয় না। পরিস্রাবণ ও বাষ্পীকরণ এর সাহায্যে লবণ ও বালুকে পৃথক করা যায়।

পরীক্ষণটি করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি : বিকার ২ টি, ফানেল ১টি, ফিল্টার পেপার, কাচদণ্ড ১টি, ত্রিপদীস্ট্যান্ড, তারজালি, স্পিরিট ল্যাম্প, টেস্টটিউব ১টি, বেসিন।

রাসায়নিক দ্রব্য : লবণ ও সিলভার নাইট্রেট (AgNO3) দ্রবণ।

কর্মপদ্ধতি :

  • একটি কাচের বিকারে বালু মিশ্রিত লবণ নিয়ে তাতে অল্প পানি যোগ করে কাচদন্ড দিয়ে নাড়ি। ফলে লবণ পানিতে দ্রবীভূত হয়ে যাবে। কিন্তু বালু পানিতে দ্রবীভূত হবে না।
  • একটি ফিল্টার পেপার পানিতে সামান্য ভিজিয়ে নিয়ে ফানেলের মধ্যে যথাযথভাবে স্থাপন করি।
  • ফানেলটিকে ২য় বিকারে স্থাপন করি।
  • ১ম বিকার থেকে বালু মিশ্রিত লবণের দ্রবণ অল্প অল্প করে ফানেলের মধ্যে ঢালি। ফলে ফিল্টার পেপার দিয়ে পরিস্রাবণের মাধ্যমে লবণ মিশ্রিত পানি ফোটায় ফোটায় ২য় বিকারে পড়তে থাকবে।
  • সম্পূর্ণ দ্রবণ পরিস্রবণ হয়ে গেলে ফানেলটিকে ২য় বিকার থেকে সরিয়ে নিই এবং ফিল্টার পেপার থেকে সামান্য পাতিত পানি দ্বারা বালু ধৌত করে আলাদা করে নিই।
  • ফিল্টার পেপারের বালুতে লবণ আছে কিনা তা জানার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করি।

লবণমুক্ত বালু নিশ্চিতকরণ :

নবম শ্রেণীর ৭ম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্টের উত্তর

  • ত্রিপদী স্ট্যান্ডের উপর তারজালি রাখি এবং লবণ মিশ্রিত সম্পূর্ণ পানি বিকারে নিয়ে বিকারটিকে তারজালির ওপর স্থাপন করি ও স্পিরিট ল্যাম্প এর সাহায্যে বিকারটিতে তাপ দিতে থাকি। ফলে পানি বাষ্পীভূত হয়ে উড়ে যাবে কিন্তু লবণ বিকারে থেকে যাবে। এ অবস্থায় বিকারটিতে অল্প পরিমাণ পানি থাকতেই তাপ দেওয়া বন্ধ করি।
  • লক্ষ্য করি বিকারের তলায় কঠিন পরিস্কার লবণ জমা হয়েছে কিনা।

সাবধানতা

  1. পরিস্রাবণ করার সময় মিশ্রণকে ভালোভাবে থিতিয়ে নিয়ে উপরের পরিষ্কার দ্রবণকে প্রথমে ফিল্টার পেপারে ঢালতে হবে, যেন বেশি বালু ফিল্টার পেপারে জমা না হয়। এতে পরিস্রাবণ দ্রুত ও সহজতর হয়।
  2. মিশ্রণকে কাচ দন্ড দ্বারা ভালোভাবে নেড়ে সকল বালু ও দ্রবণ ফিল্টার পেপার এর উপর ঢালতে হবে।
  3. পরিশেষে বাষ্পীকরণ এর সময় শেষ পর্যায়ে কিছু পানি থাকতে তা প্রয়োগ বন্ধ করতে হবে যাতে কাচের বাটিতে ফেটে না যায়।

সিদ্ধান্ত 

বালু মিশ্রিত খাবার লবণকে খাবার উপযোগী করা সম্ভব।

এই ছিল তোমাদের নবম শ্রেণীর ৭ম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্টের উত্তর- বালু মিশ্রিত খাবার লবণকে খাবার উপযোগী করা সম্ভব।

আরো দেখুন-

প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং বাংলা নোটিশ ডটকমের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নিয়মিত অ্যাসাইনমেন্ট ডাউনলোড করার জন্য  BanglaNotice.com, SoftDows.com এবং dshe.gov.bd এর ওয়েবসাইট ভিজিট করুন। সেইসাথে এসাইনমেন্ট সংক্রান্ত সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ