নিউজ

প্রাথমিক সহকারি শিক্ষকদের উন্নীত স্কেল এর জিও জারী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ প্রসঙ্গে অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে একটি জিও জারী করা হয়েছে। প্রাথমিক সহকারি শিক্ষকদের উন্নীত বেতন স্কেল এর জিও দেখুন-

১২ আগষ্ট ২০২০ তারিখে প্রকাশিত জিওতে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণ নিয়ে জিওতে নিন্মোক্ত সিদ্ধান্ত উল্লেখ করা হয়-

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগ কর্তৃক নিমরূপ সিদ্ধান্ত প্রদান করা হলাে:

ক) বেতনস্কেল উন্নীত হওয়ার পূর্বে সহকারী শিক্ষক পদধারীদের যিনি যে সংখ্যক টাইমস্কেল পেয়েছেন/প্রাপ্য হয়েছেন, উন্নীত বেতন স্কেলের উপরে সেই সংখ্যক টাইমস্কেল গণনা করে বেতন স্কেল উন্নীত করার অব্যবহিত পূর্বে তার সর্বশেষ আহরিত/প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বেতন নির্ধারণ হবে;

বেতন স্কেল উন্নীতকরণের তারিখে টাইমস্কেলসহ নিরূপণকৃত স্কেলে কোন কর্মচারীর বর্তমান মূলবেতন উক্ত স্কেলের সর্বনিম্ন ধাপের কম হলে সর্বনিম ধাপে বেতন নির্ধারণ করতে হবে;

বর্তমান মূলবেতন নিরূপণকৃত স্কেলের সর্বনিম পাপের চেয়ে বেশী হলে এবং উক্ত স্কেলের কোন ধাপের সমান হলে সেই ধাপে বেতন নির্ধারণ করতে হবে;

বর্তমান মূলবেতন নিরূপণকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের বেশী হলে এবং উক্ত স্কেলের কোন ধাপের সমান
হলে সে ক্ষেত্রে অব্যবহিত উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করতে হবে;

এবং  স্কেল উন্নীতকরণের আদেশ জারীর পূর্বের কোন বকেয়া প্রাপ্য হবেন না।

প্রাথমিক শিক্ষকদের উচ্চতর স্কেল

উপসচিব মোঃ হায়াত ফিরোজ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

প্রাথমিক ও মাধ্যমিকের যেকোন তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ লাইক ও ফলো করে রাখুন;

আরও পড়ুন:

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ