নিউজ

প্রথম শ্রেণি ৬ সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ ২০২১

প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ ২০২১ প্রণয়ন করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ); ২০২১ সালের মে মাসের প্রথমদিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের দুই সপ্তাহের পরীক্ষামূলক বাড়ির কাজ এবং অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা প্রকাশ করে প্রতিষ্ঠানটি। পরীক্ষামূলক প্রকাশের পর এবার ছয় সপ্তাহের জন্য প্রথম শ্রেণির শিক্ষার্থীদের অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা পরিকল্পনা এবং বাড়ির কাজ প্রণয়ন করে প্রকাশ করা হয়েছে। 

সেইসাথে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও গাইডলাইন প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী। বাংলা নোটিশ পরিবারের পাঠকদের জন্য প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা এবং বিষয়ভিত্তিক বাড়ির কাজ দেওয়া হল।

প্রথম শ্রেণীর ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা

কোভিড-১৯ সময়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা এবং স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক বাড়ির কাজ প্রদানের লক্ষ্যে প্রণীত অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ এ প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা বা সংক্ষিপ্ত সিলেবাস এবং বাড়ির কাজ প্রদান করা হয়েছে। 

শিক্ষকগণ যথাযথ নিয়ম অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের নিয়মিত সাপ্তাহিক বাড়ির কাছে প্রদান করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে সেগুলো আবার যথা সময়ে সংগ্রহ করে মূল্যায়ন করবেন।

প্রথম শ্রেণীর ছয় সপ্তাহের বাড়ীর কাজ বা এ্যাসাইনমেন্ট

অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা বা সংক্ষিপ্ত সিলেবাস এর সাথে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ের ছয় সপ্তাহের বাড়ির কাজ দেওয়া হয়েছে। অভিভাবক ও শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীরা নিয়মিত বাড়ির কাজ গুলো করবে এবং অভিভাবকের সহায়তায় শিক্ষকের কাছে সেটা পৌঁছে দেবে। 

এর মাধ্যমে শিক্ষার্থীদের ২০২১ সালে বিদ্যালয় বন্ধ থাকায় শিখন কার্যক্রমে যে ক্ষতি হয়েছে তা কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে। 

তোমাদের জন্য ২০২১ সালের ১ম শ্রেণির ছয় সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ পিডিএফ আকারে দেওয়া হল। নিচের বিষয় ভিত্তিক ডাউনলোড বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট বিষয়ের বাড়ীর কাজ ও সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করে নাও।

প্রথম শ্রেণি ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১

প্রথম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি এবং গণিত বইয়ের ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা বা সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। সিলেবাসে ২৯ মে ২০২১ থেকে ৮ জুলাই ২০২১ পর্যন্ত সময়ের সিলেবাস দেয়া হয়েছে এবং তারিখভিত্তিক শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের পাঠ দেওয়া হয়েছে।

৬ সপ্তাহের প্রথম শ্রেণি অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন এবং আপনার কাঙ্খিত কপি ডাউনলোড করুন।

ডাউনলোড করুন

প্রথম শ্রেণি ৬ সপ্তাহের পরীক্ষামূলক বাড়ীর কাজ ২০২১ বাংলা

প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের ২০২১ সালের ছয় সপ্তাহের পরীক্ষামূলক বাড়ির কাজ হিসেবে ৩৯ টি কাজ দেয়া হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন তারিখে উল্লেখিত ২৮ টি বাড়ির কাজ সম্পন্ন করতে হবে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের।

বাংলা বাড়ির কাজ সম্পন্ন করার জন্য শিক্ষার্থীরা শিক্ষক অভিভাবক এবং পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতা নিতে পারবে। 

প্রথম শ্রেণীর আমার বাংলা বিষয়ের ২০২১ সালের ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা অনুযায়ী প্রণীত ৩৯ টি বাড়ির কাজ পিডিএফ ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

বাংলা বাড়ীর কাজ ডাউনলোড

১ম শ্রেণি ৬ সপ্তাহের পরীক্ষামূলক বাড়ীর কাজ ২০২১ ইংরেজি

২০২১ সালের প্রথম শ্রেণীর জন্য নির্ধারিত ছয় সপ্তাহের ইংরেজি বিষয়ের পরীক্ষামূলক বাড়িরকাজ ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন। 

এখানে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা অনুযায়ী পরীক্ষামূলক বাড়ির কাজ সমূহ খুব সুন্দর ভাবে দেওয়া আছে। 

ইংরেজি ৬ সপ্তাহের বাড়ীর কাজ

৬ সপ্তাহের পরীক্ষামূলক বাড়ীর কাজ ২০২১ গণিত

বাংলা ও ইংরেজি বিষয়ের সাথে প্রথম শ্রেণীর গণিত বিষয় থেকেও ছয় সপ্তাহের পরীক্ষামূলক বাড়ির কাজ প্রদান করেছেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি। প্রথম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রাথমিক গণিত বইয়ের অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন তারিখে পরীক্ষামূলক বাড়ির কাজ নির্ধারণ করা হয়েছে। 

সংক্ষিপ্ত সিলেবাস অধ্যায়ন করার পর প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা প্রাথমিক গণিত বইয়ের নির্ধারিত পরীক্ষামূলক বাড়ির কাজ সম্পন্ন করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি অনুসরণ করে যথাসময়ে জমা প্রদান করবে। 

প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্ধারিত গণিত বইয়ের ছয় সপ্তাহের পরীক্ষামূলক বাড়ীর কাজ বা এসাইনমেন্ট ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

গণিত ৬ সপ্তাহের বাড়ীর কাজ

প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ২০২১ সালের ২৯  মে থেকে ৮ জুলাই পর্যন্ত নির্ধারিত পরীক্ষামূলক বাড়ির কাজ এবং অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা একসাথে ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নাও;

প্রথম শ্রেণি বাংলা বাড়ীর কাজ ২০২১ পিডিএফ ডাউনলোড
প্রথম শ্রেণি ইংরেজি বাড়ীর কাজ ২০২১ পিডিএফ ডাউনলোড
প্রথম শ্রেণি গণিত বাড়ীর কাজ ২০২১ পিডিএফ ডাউনলোড

প্রতি সপ্তাহের বাড়ির কাজ ও পাঠ পরিকল্পনা লেসন পাওয়ার জন্য বাংলা নোটিশের ফেসবুক পেইজটি লাইক এবং ফলো করে রাখুন এবং আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ টি ডাউনলোড করে ইনস্টল করে নিন। 

প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত যেকোন তথ্য ও সহযোগীতা পাওয়ার জন্য বাংলা নোটিশ গ্রুপে যোগ দিয়ে যেকোন প্রশ্ন করুন।

প্রাথমিক বিদ্যালয়ের ২০২১ সালের অন্যান্য শ্রেণির ৬ সপ্তাহের বাড়ীর কাজ এবং পাঠপরিকল্পনা

  • প্রথম শ্রেণি ৬ সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ ২০২১
  • দ্বিতীয় শ্রেণি ৬ সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ ২০২১
  • তৃতীয় শ্রেণি ৬ সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ ২০২১
  • চতুর্থ শ্রেণি ৬ সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ ২০২১
  • পঞ্চম শ্রেণি ৬ সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ ২০২১

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ