নিউজ

অতিরিক্ত ব্যায়ামের ফলে শরীরের অনেক ক্ষতি সাধিত হয়

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। তোমরা কি ৭ম শ্রেণির ১০ম সপ্তাহের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট ২০২১ এর উত্তর সম্পর্কে ধারণা নিতে চাচ্ছো? কিংবা এসাইনমেন্টটি কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে বলবো তোমরা ঠিক ওয়েবসাইটে এসেছো। তোমাদের জন্য আজকের আর্টিকেলটিতে রয়েছে- অতিরিক্ত ব্যায়ামের ফলে শরীরের অনেক ক্ষতি সাধিত হয়- শীর্ষক প্রতিবেদন।

৭ম শ্রেণি ১০ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

২০২১ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর দশম সপ্তাহের অ্যাসাইনমেন্টে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের সাথে শারীরিক শিক্ষা পাঠ্যবই থেকে একটি নির্ধারিত কাজ দেয়া হয়েছে। শিক্ষার্থীরা কোন বিষয়ের সাথে দশম সপ্তাহের জন্য নির্ধারণ করা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে বিস্তারিত কাজ সম্পন্ন করে যথা নিয়মে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিতে হবে।

সপ্তম শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সর্বমোট দুইটি অ্যাসাইনমেন্ট প্রকাশিত হবে যার মধ্যে এটিই প্রথম। নিচের ছবিতে সপ্তম শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট বাংলা নোটিশ পাঠকদের জন্য দেওয়া হল।

শ্রেণিঃ ৭ম, বিষয়ঃ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, এ্যাসাইনমেন্ট নং-১

অধ্যায় ও শিরোনামঃ শরীরচর্চা ও সুস্থ জীবন,

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ

  • ১. প্রত্যাহিক সমাবেশের নিয়মাবলী,
  • ২. প্রাথমিক স্বাস্থ্য বিধি ধারণা,
  • ৩. শারীরিক সুস্থতায় ব্যায়ামের প্রভাব,
  • ৪. অতিরিক্ত ব্যায়াম এর কুফল,
  • ৫. সরঞ্জাম হীন ব্যায়াম,
  • ৬. সরঞ্জামসহ ব্যায়াম,
  • ৭. ব্রতচারী ব্যায়াম বা লোকজ ব্যায়াম,
  • ৮. এডুকেশনাল জিমন্যাস্টিক;

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

একদিন সকালে তুমি দেখলে তোমার প্রতিবেশী জব্বর খুরিয়ে খুরিয়ে হাটসে। সে একজন ভাল খেলোয়াড় তুমি জিজ্ঞাসা করলে জব্বার তোমার কি হয়েছে? জব্বর বললো গতকাল ব্যায়াম করতে গিয়ে ব্যথা পেয়েছি।

তুমি পাঠ্যবইয়ের আলোকে জেনেছ অতিরিক্ত ব্যায়ামের ফলে শরীরের অনেক ক্ষতি সাধিত হয়। এ বিষয়ে ২০০ শব্দের একটি প্রতিবেদন তৈরি করো।

৭ম শ্রেণির ১০ম সপ্তাহের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট ২০২১ এর বাছাইকরা নমুনা উত্তর

তারিখঃ ২০-০৭-২০২১

বরাবর,
প্রধান শিক্ষক,
বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়।
নাঙ্গলকোট, কুমিল্লা।

প্রতিবেদনের বিষয়ঃ ’অতিরিক্ত ব্যায়ামের ফলে শরীরের অনেক ক্ষতি সাধিত হয়’।

জনাব,

বিনীত নিবেদন এই যে, ১৮/০৭/২০২১ তারিখে প্রকাশিত শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের এসাইনমেন্ট অনুসারে ’অতিরিক্ত ব্যায়ামের ফলে শরীরের অনেক ক্ষতি সাধিত হয়’ বিষয়ক প্রতিবেদনটি নিম্নে পেশ করছি।

’অতিরিক্ত ব্যায়ামের ফলে শরীরের অনেক ক্ষতি সাধিত হয়’।

ব্যায়ামঃ ব্যায়াম হলাে দেহের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়মিতভাবে পরিচালনা করে সুসুথ ও সবল শরীর গড়ে তােলার পদ্ধতি।

আমাদের স্বাভাবিক জীবন যাপনের জন্য মানসিক প্রশান্তির পাশাপাশি শারীরিক শান্তিও প্রয়োজন রয়েছে। তাই শরীরকে সুস্থ রাখার জন্য ব্যায়ামের কোন বিকল্প নেই। তাই নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন যে কারণে দেহের গঠন সুদৃঢ় হয় এবং মন সতেজ করে। কিন্তু অতিরিক্ত কোন কিছুই ভালো নয়। অধিক পরিমাণের খাবার গ্রহণ যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি প্রয়োজনের অতিরিক্ত ব্যায়াম ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার যখন তখন ব্যায়াম করা ঠিক নয়।

অতিরিক্ত ব্যায়ামের কুফলঃ

যেকোন শারীরিক কার্যক্রম বা ব্যায়াম শারীরিক সুস্থতা রক্ষা বা বৃদ্ধিতে সাহায্য করে। কিন্তু অতিরিক্ত পরিশ্রম শরীরে বিরূপ প্রভাব ফেলে। কখনও কখনও তা গুরুতর সমস্যার সৃষ্টি করে। অতিরিক্ত ব্যায়ামের ফলে শরীরের অনেক ক্ষতি সাধিত হয়। আমার পাঠ্য বই এবং অভিজ্ঞতার আলােকে এই প্রতিবেদনে অতিরিক্ত ব্যায়ামের ফলে শরীরের যে সমস্ত ক্ষতি সাধিত হয় তার কয়েকটি উল্ল্যেখ করা হয়েছে।

  • কর্ম ক্ষমতা কমে যায়: ব্যায়াম খুব বেশি হলে তা মানুষের কর্মক্ষমতা কমিয়ে দেয়। অ্যারােবিক শরীরচর্চা যেমন- সাইকেল চালানাে, সাঁতার কাটা এবং দৌড়ানাে ইত্যাদি কাজে তখন নিজের কর্মক্ষমতার ঘাটতি দেখা যায়।
  • শক্তি কমা: অতিরিক্ত ব্যায়ামের ফলে সবসময় শারীরিক ও মানসিকভাবে ক্লান্তি অনুভব করে।
  • মানসিক স্বাস্থ্যের অবনতি: প্রিভেন্টেটিভ মেডিসিন জার্নালে প্রকাশিত এক গবেষণার ফলাফল থেকে জানা যায়, সপ্তাহে যদি সাড়ে সাত ঘন্টার চেয়ে বেশি সময় শরীরচর্চা করা হয় তাহলে উদ্বিগ হওয়া, কাজের প্রতি অনীহা, খিটখিটে মেজাজ, রাগ, রুগ্নতা, হতাশা এবং মানসিকভাবে দুর্বল বােধ করতে পারে।
  • ঘুম পরিপূর্ণ না হওয়া : মানুষের পরিশ্রমের ফলে শরীরে যে ক্লান্তি অনুভব হয় সেখান থেকেই ঘুম আসে। কিন্তু ব্যায়াম যদি বেশি হয় তাহলে ঘুমের ক্ষত হয়, অস্থিরতা, বিরক্তকর অনুভব হয়।

’অতিরিক্ত ব্যায়ামের ফলে শরীরের অনেক ক্ষতি সাধিত হয়’।

  • ব্যথা হওয়া : শরীর চর্চার কিছু নিয়ম আছে। সে নিয়মমাফিক শরীর চর্চা বা করলে বা বেশি শরীরের বিভিন্ন জায়গায় ব্যাথার সৃষ্টি হয়, অনেক সময় চামড়া ও কুচকে যায়, দাগ দেখা যায়, রগ ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। গিড়া ব্যাথা, কোমড় ব্যাথা ইত্যাদির ভাব দেখা যায়।
  • সংযােগস্থলের সমস্যা: সপ্তাহে একাধিকবার অতিরিক্ত ওজন নিয়ে ব্যায়াম করলে শরীরের সংযােগস্থলে আঘাতের সৃষ্টি করে।
  • রজঃচক্রের অনিয়ম: অতিরিক্ত ব্যায়াম করা শুরু করার সঙ্গে সঙ্গে রজঃচক্রের অনিয়ম শুরু হতে পারে। যা ‘অমিনােরিয়া’ নামে পরিচিত। এর ফলে ইস্ট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। পরিণতিতে অস্টিওপােরােসিস নামক রােগের সৃষ্টি হয়।
  • হৃদস্পন্দনের মাত্রা বৃদ্ধি: হৃদযন্ত্র খুব বেশি চাপে থাকলে এর স্পন্দনের মাত্রা বেড়ে যায়। শারীরিক ব্যায়াম বেশি হলে হৃদস্পন্দনের মাত্রা সাধারণের চেয়ে বেশি হয়।

পরিশেষঃ স্বাস্থ্য-সচেতন মানুষ বরাবরই সুস্বাস্থ্যের জন্য ব্যায়াম করে থাকে। এক্ষেত্রে প্রতিদিন কমপক্ষে আধা ঘণ্টা সময় বের কুরে ব্যায়াম করতে পারলে সবচেয়ে ভালাে। যে কোনাে খেলাধুলা বা ব্যায়ামের পর পর্যাপ্ত পরিমাণ পানি পান করা জরুরি। শরীর যেন পর্যাপ্ত পুষ্টি পায় সেদিকটাও খেয়াল রাখা জরুরি। তাই পুষ্টিকর খাবার বেশি বেশি খেতে হবে। ব্যায়ামের আগে ওয়ার্মআপের পরে কুল-ডাউন করা উচিৎ।

প্রতিবেদকের নামঃ খাদিজাতুল স্বর্ণা

শ্রেণিঃ ৭ম

রােলঃ ০১

ঠিকানাঃ নাঙ্গলকোট, কুমিল্লা।

এই ছিল তোমাদের ৭ম শ্রেণির ১০ম সপ্তাহের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট ২০২১ এর উত্তর-

’অতিরিক্ত ব্যায়ামের ফলে শরীরের অনেক ক্ষতি সাধিত হয়’।

আরো দেখুন-

তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সম্পন্ন করার জন্য বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে দেশের বিভিন্ন নামকরা বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত আলোচনা করছে।

তুমিও যোগ দিয়ে বিভিন্ন তথ্য পেতে পারো- গ্রুপ লিংক- facebook.com/groups/ banglanotice নিয়মিত বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন এবং ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন; ইউটিউবে আপডেট পেতে বাংলা নোটিশ ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ