বৃত্তি

বৃত্তির সফটওয়্যারে শিক্ষার্থী ছাড়া অন্যকারও নামে একাউন্ট ব্যবহার করা যাবেনা

বৃত্তির সফটওয়্যারে শিক্ষার্থী ছাড়া অন্যকারও নামে একাউন্ট ব্যবহার করা যাবেনা: সমন্বিত উপবৃত্তি সফটওয়্যারে শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রিতে শিক্ষার্থীর নাম ছাড়া অন্য কারও নামে একাউন্ট বা মোবাইল ব্যাংকিং একাউন্ট ব্যবহার না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে MIS সফটওয়ারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নিজ/যৌথ নামের ব্যাংক হিসাব নম্বর ব্যতীত বৃত্তির সফটওয়্যারে শিক্ষার্থী ছাড়া অন্যকারও নামে একাউন্ট ব্যবহার করা যাবেনা প্রসংগে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মাে. গােলাম ফারুক স্বাক্ষরিত ০৩ -১১-২০২০ তারিখের স্মারক নম্বর : ৩৭.০২.০০০০.১১৭.২০.০০১.২০৬২ এর মাধ্যমে জানানো হয়-

উপযুক্ত বিষয়ের আলােকে লক্ষ্য করা যাচ্ছে যে,

কিছু শিক্ষা প্রতিষ্ঠান MIS সফটওয়ারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্যাদি এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীর নিজ/যৌথ নামের ব্যাংক হিসাব নম্বর এন্ট্রি না করে পিতা/মাতা/আইনসংগত অভিভাবক/অন্য কারাে ব্যাংক হিসাব নম্বর এন্ট্রি করছে।

ফলে শিক্ষার্থীর বৃত্তির অর্থ প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হচ্ছে।

বর্ণিতাবস্থায়, MIS সফটওয়ারে ডাটা এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর নিজ/যৌথ নামের ব্যাংক হিসাব নম্বর এন্ট্রির জন্য অনুরােধ করা হলাে।

এছাড়াও, শিক্ষার্থীর নিজ/যৌথ নামের ব্যাংক হিসাব নম্বর খােলার সময় অবশ্যই বাের্ড কর্তৃক প্রকাশিত গেজেটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর যে নাম রয়েছে সে নামই ব্যবহার করতে হবে।

উল্লেখ্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নিজ/যৌথ নামের ব্যাংক হিসাব নম্বর এর পরিবর্তে পিতা/মাতা/আইনসংগত অভিভাবক/অন্য কারাে নামের ব্যাংক হিসাব নম্বর সংযােজনের ফলে

শিক্ষার্থীর বৃত্তির অর্থ প্রাপ্তিতে কোন ধরণের জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দায়ী থাকবেন।

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু জরুরী তথ্য:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সকল তথ্য সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। যেকোন তথ্য পাবেন বাংলা নোটিশ ডট কম এ;

দেশের শিক্ষা, চাকুরি, ব্যবসায়, প্রশিক্ষণ, বৃত্তিসহ সকল জাতীয় আন্তর্জাতিক নিউজ পেতে আমাদের ফেসবুক পেইজটি Like & Follow করে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন;

আপনার প্রতিষ্ঠানের যেকোন অফিসিয়াল বিজ্ঞপ্তি, চাকুরির খবর ও অন্যান্য বিজ্ঞপ্তি প্রকাশ করুন বিনামূল্যে।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ