প্রাথমিক

প্রাথমিক বিদ্যালয় সমূহের নতুন ক্লাস রুটিন প্রকাশ

কোভিড-১৯ পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন ক্লাস রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ২৯ সেপ্টেম্বর ২০২১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহ শ্রেণী কার্যক্রম পরিচালনার নিমিত্তে রুটিন প্রেরণ সংক্রান্ত নির্দেশনা প্রকাশিত হয়।

দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের জন্য নির্ধারিত ২০২১ সালের কোভিড পরবর্তী নতুন রুটিন বাংলা নোটিশ ডটকমের পাঠকদের জন্য উন্নত কোয়ালিটির পিডিএফ আকারে দেয়া হলো। এটি ডাউনলোড করে আপনারা প্রিন্ট করতে পারবেন এবং নিজেদের বিদ্যালয় এর মত করে নাম দিয়ে কাস্টমাইজ করতে পারবেন।

প্রাথমিক বিদ্যালয়ের ২০২১ সালের পরবর্তী সর্বশেষ নতুন রুটিন পিডিএফ ও মাইক্রোসফট অফিস ভার্সনে দেওয়া হল এই পোস্টের শেষে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন।

প্রাথমিক বিদ্যালয় সমূহের নতুন ক্লাস রুটিন প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পলিসি এন্ড অপারেশন বিভাগের যুগ্ন সচিব মনীষী চাকমা স্বাক্ষরিত সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের শ্রেণী কার্যক্রম পরিচালনার নিমিত্তে নতুন রুটিন প্রেরণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তির বলা হয়-

গত ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু হওয়ায় ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভার ০৩ নং সিদ্ধান্ত অনুসারে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস প্রতিদিন এবং অন্যান্য শ্রেণীর ক্লাস সপ্তাহে একদিন হিসেবে প্রস্তুতকৃত রুটিন মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছিল।

প্রেরিত রুটিন অনুসরণ করে বর্তমানে প্রাথমিক বিদ্যালয় সমূহের শ্রেণী কার্যক্রম পরিচালিত হচ্ছে। শ্রেণী কার্যক্রম পরিচালনা পর্যালোচনায় ভিত্তিতে সাপ্তাহিক রুটিন নতুন ভাবে প্রস্তুত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং- ৩০.০১.০০০০.৪০০.৯৯.০১১.২১.২৪, তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২১ এবং ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০৪৬.২০.৮৯৮, তারিখ: ২১.০৯.২০২১ পড়াতে প্রেরিত নিরাময়যোগ্য পাঠ পরিকল্পনা ( ধর্ম ও নৈতিক শিক্ষা)  অনুসারে নতুন রুটিন অনুযায়ী শ্রেণিকক্ষে পাঠদান করতে হবে। এমতাবস্থায় সংযুক্ত নতুন রুটিন অনুযায়ী শ্রেণী কার্যক্রম পরিচালনার নিশ্চিত করার অনুরোধ করা হল।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নতুন ক্লাস রুটিন পিডিএফ আকারে ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ