প্রকাশিত হয়েছে সংসদ বাংলাদেশ টিভিতে ক্লাস প্রচারের রুটিন

করোনা পরিস্থিতিতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। বন্ধে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত না ঘটায় এ জন্য বাংলাদেশ সরকার সংসদ বাংলাদেশ টেলিভিশন এর মাধ্যমিকের ক্লাস প্রচারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক টিভিতে ক্লাস প্রচারের রুটিন সহ একটি নির্দেশনা জারি করেছে।

২৫ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল আঞ্চলিক কার্যালয়, জেলা শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সরকারি ও বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলমান শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কালীন সময়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য সংসদ বাংলাদেশ টেলিভিশনে বিষয়ভিত্তিক ক্লাস পরিচালনার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার (সংযুক্ত) অনুযায়ী আগামী ২৯ মার্চ ২০২০ তারিখ সকাল ৯ টায় এ কার্যক্রম শুরু হবে।

পাঠদানকারী শিক্ষক ক্লাস শেষে পাঠদানের বিষয়ের উপর বাড়ির কাজ দেবেন। প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীর আলাদা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিবে। ওই বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞপ্তিটি দেখুন

আমার ঘরে আমার স্কুল শিরোনামে প্রকাশিত রুটিন নিম্নে প্রদত্ত হলো:
এই রুটিনে দোসরা এপ্রিল পর্যন্ত সময়সূচী দেওয়া হয়েছে।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

2 Comments

  1. ইংলিশ ভার্শনে যারা পড়েন তাদের কি হবে? বা তাদের ক্লাস কিভাবে হবে? এই ব্যপারে কোন নির্দেশনা কি জানালে ভাল হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ