বৃত্তি

থানা শিক্ষা অফিসারগণের বৃত্তির তথ্য প্রেরণের সময় বাড়ল ১০ ডিসেম্বর পর্যন্ত

থানা শিক্ষা অফিসারগণের বৃত্তির তথ্য প্রেরণের সময় বাড়ল ১০ ডিসেম্বর পর্যন্ত: সমন্বিত উপবৃত্তি কর্মসূচি সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রােগ্রাম প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর সমন্বিত উপবৃত্তি কার্যক্রম শিক্ষার্থীর তথ্য উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক অনলাইনে পিএমইএটি/এইচএসপি অপশনে প্রেরণ প্রসঙ্গে এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর;

মাউশির ওয়েবসাইটে ০২ ডিসেম্বর সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় HSP-MIS এ এন্ট্রিকৃত শিক্ষার্থীর তথ্য উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক অনলাইনে পিএমইএটি/এইচএসপি অপশনে প্রেরণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২০ সালের ৬ষ্ঠ ও ৯ম এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১১শ শ্রেণির উপবৃত্তিযােগ্য শিক্ষার্থীদের তথ্য HSP-MIS এ এন্ট্রি সম্পন্ন হয়েছে।

উক্ত শিক্ষার্থীদের তালিকা যাচাই করে সঠিক তালিকা উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক ২৬.১১.২০২০ তারিখের মধ্যে পিএমইএটি/এইচএসপি অপশনে অনলাইনে প্রেরণের জন্য নির্ধারিত ছিল।

কোন কোন উপজেলায় প্রতিষ্ঠান সংখ্যা বেশি হওয়ার এবং কিছু প্রতিষ্ঠান থেকে অসম্পূর্ন/ভুল তথ্য প্রেরন করায় তা যাচাই করতে অতিরিক্ত সময় প্রয়ােজন বিধায় অনেক উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সময় বৃদ্ধির জন্য অনুরােধ জানিয়েছেন।

বর্ণিতাবস্থায় উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষার্থীর তালিকা যাচাইপূর্বক অনলাইনে পিএমইএটি/এইচএসপি অপশনে প্রেরণের সময়সীমা আগামী ১০.১২.২০২০ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বৃদ্ধি করা হলাে।

উপবৃত্তি সংক্রান্ত যেকোন তথ্যের জন্য মাধ্যমিক/সমমান পর্যায়ে (hsp.sstipend@gmail.com)

ও উচ্চ মাধ্যামিক/সমমান পর্যায়ে (hs.stipend@gmail.com) ই-মেইলে যােগাযােগ করার অনুরােধ করা হলাে।

থানা শিক্ষা অফিসারগণের বৃত্তির তথ্য প্রেরণের সময় বাড়ল ১০ ডিসেম্বর পর্যন্ত সংক্রান্ত বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

থানা শিক্ষা অফিসারগণের বৃত্তির তথ্য প্রেরণের সময় বাড়ল ১০ ডিসেম্বর পর্যন্ত

আপনার জন্য আরও কিছু জরুরী তথ্য:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সকল তথ্য সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। যেকোন তথ্য পাবেন বাংলা নোটিশ ডট কম এ;

দেশের শিক্ষা, চাকুরি, ব্যবসায়, প্রশিক্ষণ, বৃত্তিসহ সকল জাতীয় আন্তর্জাতিক নিউজ পেতে আমাদের ফেসবুক পেইজটি Like & Follow করে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন;

আপনার প্রতিষ্ঠানের যেকোন অফিসিয়াল বিজ্ঞপ্তি, চাকুরির খবর ও অন্যান্য বিজ্ঞপ্তি প্রকাশ করুন বিনামূল্যে।

যেকোন সময় যেকোন প্রয়োজনে ইমেইল করুন: banglanotice@gmail.com; আমাদের মেসেজ করুন;

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ