ত্রুটিপূর্ণ রিকুইজেশন প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে শিক্ষামন্ত্রণালয়

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের যেসকল প্রতিষ্ঠান তৃতীয় ধাপের নিয়োগ প্রক্রিয়ার ভূল ও ত্রুটিপূর্ণ রিকুইজেশন দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে শিক্ষামন্ত্রণালয়; ত্রুটিপূর্ণ রিকুইজেশন তালিকা প্রেরণ করতে ১৫ দিনের সময় দিছে মন্ত্রণালয়;

শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সকল প্রতিষ্ঠানের তালিকা চেয়ে এনটিআরসিএ চেয়ারম্যানকে চিঠি দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ উপসচিব মোঃ কামরুল হাসান;


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি হল-

বিজ্ঞপ্তির বিষয়: পদ শুন্য না থাকা সত্ত্বেও কিংবা এক বিষয়ের চাহিদায় অন্য বিষয় উল্লেখ করে লুটিপূর্ণ ভুল চাহিদা প্রেরণকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে,

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের এম,পি,ও ভুক্তির বিভিন্ন সমস্যার জটিলতা নিরসনের জন্য মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এর সভাপতিত্বে গত ০৯ জুন ২০২০ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকায় এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভার কার্যবিবরণীর আলােচ্য বিষয় ০৪ এর সিদ্ধান্ত অনুযায়ী যে সকল শিক্ষা প্রতিষ্ঠান হতে পদ শুন্য না থাকা সত্ত্বেও শিক্ষক নিয়ােগের জন্য এনটিআরসিএ তে ত্রুটিপূর্ণ/ভূল চাহিদা প্রেরণ করা হয়েছে

ঐ সকল শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের ০৩.০৮.২০২০ তারিখে ৩৭,০০,০০০০,০৭৪.০০২.০০৩.২০১৯১১২নং-স্মারকে পত্র প্রেরণ করা হয়।


উক্ত পত্রের আলােকে কতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কি ব্যবস্থা নেয়া হয়েছে তার তালিকা আগামী ০৭ কর্মদিবসের মধ্যে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরােধ করা হলাে।

শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন;

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন



 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ