একাদশ শ্রেণির বিভাগ পরিবর্তন সংক্রান্ত কুমিল্লা বোর্ডের বিজ্ঞপ্তি

একাদশ শ্রেণির বিভাগ পরিবর্তন সংক্রান্ত কুমিল্লা বোর্ডের বিজ্ঞপ্তি: ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা বিভাগ অথবা বিষয় পরিবর্তন করতে চায় তাদের জন্য একটি জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড কুমিল্লা; কুমিল্লা বোর্ডের বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইটে ২৯ অক্টোবর ২০২০ তারিখে প্রকাশিত একাদশ শ্রেণির বিভাগ পরিবর্তন বিজ্ঞপ্তিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন প্রসঙ্গে জরুরী নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির যারা বিভাগ পরিবর্তন করতে ইচ্ছুক অথবা বিষয় কোড পরিবর্তন করতে ইচ্ছুক তাদেরকে

আগামী ৩১ অক্টোবর ২০২০ থেকে ১০ নভেম্বর ২০২০ তারিখের মধ্যে আবেদন করার নির্দেশনা প্রদান করা হয়। ‌

কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী স্বাক্ষরিত ২৯ অক্টোবর ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিভাগ/ বিষয় পরিবর্তন প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়-

বাের্ডের আওতাধীন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে,

২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিভাগ/বিষয়

আগামী ৩১/১০/২০২০ হতে ১০/১১/২০২০ তারিখের মধ্যে পরিবর্তন করে (বিভাগ প্রতিজন ২৫/- টাকা ও বিষয়)

প্রতিজন ২৫/- টাকা হারে সােনালী সেবার মাধ্যমে ফি প্রদান করে

বিবরণী ১১/১১/২০২০ তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে জমা দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

বি.দ্র: শুধুমাত্র শূন্য আসন থাকা সাপেক্ষে বিভাগ পরিবর্তন করা যাবে। স্মারক নম্বর: ৩৭.১৩.০০০০.৪০১.৫৫.০০১.২০.৭৬/1

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

কুমিল্লাবোর্ডের আরও কিছু বিজ্ঞপ্তি-

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ