উপজেলা শিক্ষা অফিসারদের ২০২০ এ্যাসাইনমেন্ট কার্যক্রমের মনিটরিং নির্দেশ

উপজেলা শিক্ষা অফিসারদের ২০২০ এ্যাসাইনমেন্ট কার্যক্রমের মনিটরিং নির্দেশ: ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে মূল্যায়ন নির্দেশনা বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে প্রদত্ত এ্যাসাইনমেন্ট গ্রিড অনুসরণ করে ১লা নভেম্বর ২০২০ হতে ১৫ ডিসেম্বর ২০২০ পর্যন্ত শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট কার্যক্রমের মনিটরিং প্রতিবেদন প্রেরণ করার নির্দেশ দিয়েছে মাউশি;

মাউশি ওয়েব সাইটে ২৮ জানুয়ারি ২০২১ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের উপজেলা শিক্ষা অফিসারদের ২০২০ এ্যাসাইনমেন্ট কার্যক্রমের মনিটরিং প্রতিবেদন পেশ করার নির্দেশনাটি দেওয়া হয়।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে মূল্যায়ন নির্দেশনা বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে প্রদত্ত এ্যাসাইনমেন্ট গ্রিড অনুসরণ করে ১লা নভেম্বর ২০২০ হতে ১৫ ডিসেম্বর ২০২০ পর্যন্ত শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট কার্যক্রমের মনিটরিং প্রতিবেদন প্রেরণ সংক্রান্ত পত্রে বলা হয়-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বিগত ১১/১১/২০২০খ্রি: তারিখের স্মারক নং ৩৭.০২.০০০০.১১৫.৫২.০০১.১৯.১৬৩ মােতাবেক মাউশি অধিদপ্তরের ওয়েবসেইটে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে মূল্যায়ন নির্দেশনা’ শিরােনামে নির্দেশনা পত্র জারি করা হয়।

বর্ণিত পত্রে মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট এর কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না তা সংযুক্ত ছক অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সরেজমিন মনিটরিং পূর্বক প্রতিবেদন প্রেরণের নির্দেশনা ছিলাে।

কিন্তু বর্ণিত নির্দেশনা পত্র অনুযায়ী আপনি এবং আপনার সংশ্লিষ্ট উপজেলার কোন কর্মকর্তাই তাঁর আওতাধীন প্রতিষ্ঠানসমূহ সরেজমিন মনিটরিং করে মাউশি অধিদপ্তর বরাবর মনিটরিং প্রতিবেদন প্রেরণ করেননি; যা খুবই হতাশাজনক।

এমতাবস্থায় বর্ণিত পত্রের নির্দেশনা মোতাবেক তাঁর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সরেজমিন পরিদর্শন পূর্বক পরিদর্শন প্রতিবেদনের স্ক্যান কপি অনতিবিলম্বে পরিচালক মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং, মাউশি অধিদপ্তরের ই-মেইল assignment.mew@gmail.com এ প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

বিষয়টি অতীব জরুরী

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু জরুরী তথ্য:

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ