নিউজ

৬ষ্ঠ শ্রেণির গণিত ৫ম এসাইনমেন্ট গণিত সমাধান কৌশল

৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজ ৬ষ্ঠ শ্রেণির গণিত ৫ম এসাইনমেন্ট গণিত সমাধান কৌশল নিয়ে আলোচনা করবো; আজকের এই পাঠ থেকে তোমরা ৬ষ্ঠ শ্রেণির গণিত ৫ম এসাইনমেন্ট গণিত সমাধান করতে পারবে এবং গণিত সমাধান করার সহযোগিতা পাবে; এখানে প্রত্যেকটি প্রশ্নের নিচে উত্তর দেওয়া হয়েছে; তোমরা মনোযোগ সহকারে অনুসরণ কর:

এই পাঠ শেষে তোমরা নিন্মোক্ত প্রশ্নের উত্তর করতে পারবে-

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

প্রশ্ন: ০১ একটি ফলের দোকান থেকে ২৫০ টি ফজলি আম কিনে আনা হলাে। দুইদিন পর ২৫ টি আম পচে গেল এবং একটি আমের দাম ৩০ টাকা।

ক) ২৫ টাকা ৭৫ টাকার শতকরা কত?

ক) ২৫ টাকা ৭৫ টাকার শতকরা কত?

 

 

খ) শতকরা কতটি আম ভাল আছে?

উত্তর: 

  • আম কিনা হলো = ২৫০ ‍টি, পচে গেলো = ২৫ টি
  • সুতরাং, ভালো আছে = (২৫০‐২৫) টি = ২২৫ টি
  • ২৫০ টির মধ্যে ভালো আছে = ২২৫ টি

খ) শতকরা কতটি আম ভাল আছে?

 

 

 

= শতকরা ৯০ টি আম ভালো আছে (উত্তর)

গ) একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মােটের উপর ১০% লাভ হবে?

উত্তর: 

”খ” হতে পাই,

  • ক্রয়কৃত আমের সংখ্যা = ২৫০ টি
  • ভালো আমের সংখ্যা = ২২৫ টি
  • ১ টি আমের ক্রয়মূল্য = ৩০  টাকা
  • ২৫০ টি আমের ক্রয়মূল্য = (২৫০ × ৩০) টাকা  = ৭৫০০ টাকা
  • যেহেতু, ২৫ ‍টি আম পচে গেল, তাই ২২৫ টি আমের ক্রয়মূল্য =৭৫০০ টাকা

গ) একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মােটের উপর ১০% লাভ হবে?

প্রশ্ন: ০২। -15, 6, 11 তিনটি পূর্ণ সংখ্যা

ক) -15 এবং 6; (6+5) এবং 11 এর মধ্যে > বা < বা = চিহ্ন বসাও

উত্তর: 

  • -15 < 6
  • (6+5) = 11

খ) -(-15) +(-11) +6 এর মান নির্ণয় কর।

উত্তর: 

  • = -(-15)+(-11)+6
  • = 15-11+6
  • = 21-11
  • = 10 (উত্তর)

গ) সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 যােগফল এবং 11 ও 6 এর বিয়ােগফল নির্ণয় কর।

উত্তর: 

সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 এর যোগফল এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয়-

প্রথমে একটি সংখ্যারেখা আঁকি:

গ) সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 যােগফল এবং 11 ও 6 এর বিয়ােগফল নির্ণয় কর।৬ষ্ঠ শ্রেণির গণিত ৫ম এসাইনমেন্ট গণিত সমাধান কৌশল

 

 

 

 

সংখ্যারেখার উপর 0 বিন্দু থেকে বামদিকে প্রথমে 15 ধাপ অতিক্রম করে -15 বিন্দুতে পৌঁছাই

তারপর -15 বিন্দুর ডানদিকে 6 ধাপ অতিক্রম করি এবং -9 বিন্দুতে পৌঁছাই।

তাহলে -15 এবং 6 এর যোগফল হবে : (-15+6)= -9.

প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি-

৬ষ্ঠ শ্রেণির গণিত ৫ম এসাইনমেন্ট গণিত সমাধান কৌশল

সংখ্যারেখার উপর 0 বিন্দু থেকে ডানদিকে প্রথমে 11 ধাপ অতিক্রম করে 11 বিন্দুতে পৌঁছাই।

তারপর 11 বিন্দুর বামদিকে 6 ধাপ অতিক্রম করি এবং 5 বিন্দুতে পৌঁছাই। তাহলে এবং এর বিয়োগফল হবে : (11-6)= 5

প্রশ্ন: ০৩: +, -, X, চিহ্নের সাহয্যে লেখ:

(ক) x এর সাতগুণ থেকে y এর তিনগুণ বিয়ােগ

উত্তর: x এর সাতগুণ থেকে y এর তিনগুণ বিয়োগ-

  • x এর সাতগুণ = x ×7 বা, 7x
  • y এর তিনগুণ = y ×3 বা, 3y
  • x এর সাতগুণ থেকে y এর তিনগুণ বিয়োগ = 7x – 3y (উত্তর)

(খ) a ও b এর গুণফল এর সাথে c এর আটগুণ যােগ;

উত্তর: a ও b এর গুণফলের সাথে c এর আটগুণ যোগ-

  • a ও b এর গুণফল = a x b = ab
  • c এর আটগুণ = c x 8= 8c
  • a ও b এর গুণফলের সাথে c এর আটগুণ যোগ = ab + 8c ( উত্তর )

(গ) a ও b এর যােগফলকে x থেকে y এর বিয়ােগফল দ্বারা ভাগ:

উত্তর: a ও b এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ-

  • a ও b এর যোগফল = a+b
  • x থেকে y এর বিয়োগফল = x-y
  • a ও b এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ

(গ) a ও b এর যােগফলকে x থেকে y এর বিয়ােগফল দ্বারা ভাগ:

 

 

(ঘ) x কে ) দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ:

উত্তর: x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ-

  • x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল = 9 × x =9x
  • x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ = 9x × 7 = 63x (উত্তর)

(ঙ) একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার তিনগুণ যােগ;

একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার তিনগুণ যোগ-

ধরি,

  • একটি সংখ্যা = a
  • সংখ্যাটির দ্বিগুণ = 2 x a = 2a

আবার ধরি,

  • অপর একটি সংখ্যা = b
  • সংখ্যাটির তিনগুণ = 3 x b = 3b

১ম সংখ্যার দ্বিগুণের সাথে অপর ২য় সংখ্যার তিনগুণ যোগ করলে যোগফল = 2a + 3b ( উত্তর )

প্রশ্ন: ০৪ একটি খাতার দাম a টাকা ও একটি বইয়ের দাম b টাকা এবং কলমের দাম c টাকা হলে,

(i) পাঁচটি কলম ও তিনটি খাতার দাম কত?

উত্তর: 

একটি কলমের দাম = c টাকা

  • পাঁচটি কলমের দাম = 5 X c টাকা = 5c টাকা

একটি খাতার দাম = a টাকা

  • তিনটি খাতার দাম = 3 X a টাকা  = 3a টাকা
  • পাঁচটি কলম ও তিনটি খাতার দাম = 5c+3a টাকা (উত্তর )

(ii) দশটি বই ও চারটি খাতার দাম কত?

সমাধান: একটি বইয়ের দাম =b টাকা

  • দশটি বইয়ের দাম =10 x b টাকা = 10b টাকা

একটি খতার দাম =a টাকা

  • চারটি খাতার দাম =4 x a টাকা = 4a টাকা
  • দশটি বইয়ের দাম ও চারটি খাতার দাম = 10b+4a টাকা ( উত্তর )

(iii) আটটি খাতা, ছয়টি বই এবং নয়টি কলমের দাম কত?

সমাধান: একটি খাতার দাম = a টাকা

  • আটটি খাতার দাম = 8 x a টাকা = 8a টাকা

একটি বইয়ের দাম = b টাকা

  • ছয়টি বইয়ের দাম = 6 x b টাকা = 6b টাকা

একটি কলমের দাম = c টাকা

  • নয়টি কলমের দাম = 9 x c টাকা = 9c টাকা

আটটি খাতা, ছয়টি বই ও নয়টি কলমের দাম = 8a+6b+9c ( উত্তর )

এই ছিল তোমাদের জন্য ৬ষ্ঠ শ্রেণির ৫ম এসাইনমেন্ট গণিত এর নমুনা সমাধান; তোমরা নিজের মত করে সমস্যা গুলোর সমাধান করবে।

তোমাদের জন্য এই তথ্যটি পাঠিয়েছে, খাদিজাতুল স্বর্ণা, কুমিল্লা সরকারি মহিলা কলেজ

এসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ দিন; এখানে দেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে  [Join Now]

আপনার জন্য আরও কিছু তথ্য:

নিয়মিত বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন এবং ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন; ইউটিউবে আপডেট পেতে বাংলা নোটিশ ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ