মাধ্যমিক

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি একাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত

স্থগিত থাকার পর ষষ্ঠ থেকে নবম শ্রেণির একাদশ অধ্যায় এর এসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ১১ আগস্ট ২০২১ অধিদপ্তরের ওয়েবসাইট অ্যাসাইনমেন্ট প্রকাশের গ্রিড অনুযায়ী ২০২১ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর একাদশ অধ্যায় এর এসাইনমেন্ট সমূহ প্রকাশ করা হয়।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে একাদশ সপ্তাহের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আর নবম শ্রেণির শিক্ষার্থীদের গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান নির্ধারণ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত একাদশ সপ্তাহের এসাইনমেন্ট বিতরণ বিজ্ঞপ্তিতে বলা হয়

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ২৪ জুলাই ২০২১ জারিকৃত পত্রের মাধ্যমে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের চলমান কার্যক্রম বিতরণ সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম যথানিয়মে চালু থাকবে। তৎপ্রেক্ষিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির একাদশ অধ্যায় এর এসাইনমেন্ট বিতরণ করা হলো।

এমতাবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণির একাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রণয়ন ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ