৬ষ্ঠ থেকে স্নাতক শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রাপ্তির আবেদন ও নিয়মাবলি

বাংলাদেশের সরকারি বা বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত এমপিওভুক্ত নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের ঠিক অনুদান দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়। ৬ষ্ঠ থেকে স্নাতক শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রাপ্তির আবেদন ও নিয়মাবলি জানুন এবং নিজের ও বন্ধুদের এই বিষয়ে সহযোগিতা করুন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক অনুদানের অনলাইন আবেদন ফরম অনলাইনে আর্থিক অনুদান প্রাপ্তির নতুন পদ্ধতি নিয়ে নিয়ে আজকে আমরা জানবো।

যে সকল শিক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রাপ্তির আবেদন করতে পারবেন:

বাংলাদেশের স্বীকৃতি প্রাপ্ত সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ( এমপিওভুক্ত অথবা নন এমপিও) অধ্যায়নরত শিক্ষার্থীরা এই আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবেন।

তবে এই বিশেষ অনুদান প্রদানের ক্ষেত্রে দুস্ত, প্রতিবন্ধী, অসহায়, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, মেধাবী, অনগ্রসর সম্প্রদায়, অনগ্রসর এলাকার ছাত্র-ছাত্রীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে।

শিক্ষার্থীরা কিভাবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ আর্থিক অনুদান বা বিশেষ বৃত্তির জন্য আবেদন করবেন:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক অনুদান বা বিশেষ বৃত্তির জন্য আবেদন করতে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

আবেদন করতে কি কি লাগবে:

শিক্ষার্থীদের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত বিশেষ অনুদানের অনলাইন আবেদন করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যয়ন পত্র এবং শিক্ষা সংক্রান্ত তথ্যাবলী আপলোড করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

  • অন্যান্য বৃত্তি সম্পর্কিত তথ্য
  • প্রতিষ্ঠান প্রধান/ বিভাগীয় প্রধানের প্রত্যয়ন পত্র
  • শারীরিক ও মানসিক অক্ষমতা সার্টিফিকেটের কপি

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি: বিনামূল্যে

সেবা প্রদানের সময়সীমা ও পদ্ধতি: ১২০ কার্যদিবস; মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে।

৬ষ্ঠ থেকে স্নাতক শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রাপ্তির আবেদন করার নিয়মাবলি:

শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশেষ আর্থিক অনুদান প্রাপ্তির জন্য আবেদন করতে হবে। আবেদন করতে shed.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এই ওয়েবসাইটে প্রবেশ করার পর ডান পাশে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান সংক্রান্ত লিংক সমূহের অপশন দেখা যাবে।

  • নীতিমালা;
  • শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদানের বিজ্ঞপ্তি;
  • আর্থিক অনুদানের অনলাইন আবেদন;

এই অপশনগুলো থেকে আর্থিক অনুদানের অনলাইন আবেদন অপশনে প্রবেশ করলে বিশেষ শিক্ষা অনুদানের পোর্টালে চলে যাবে। সেখানে দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করে আবেদন জমা দিতে হবে।

আবেদন ফরম পূরণের নিয়মাবলী:

  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক।
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।

এখনি আবেদন করুন

এই সংক্রান্ত আরও কিছু তথ্য:

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন

আমাদের আরও কিছু ওয়েবসাইট: সফটডোড, গ্র্যাফিয়ার, ভিডিও বার্তা, বিডি রোস্টার, সাহসী বার্তা, বঙ্গ আয়না;

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ