প্রাথমিক

১ জানুয়ারি ২০২১ সালের বই বিতরণের জন্য শিক্ষার্থী সংখ্যা সংগ্রহের নির্দেশ

১ জানুয়ারি ২০২১ সালের বই বিতরণের জন্য শিক্ষার্থী সংখ্যা সংগ্রহের নির্দেশ: প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে ২০২১ সালের বই বিতরণ করার জন্য শিক্ষার্থীদের সংখ্যা সংগ্রহ করার নির্দেশনা প্রদান করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর; ০৭ ডিসেম্বর ২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১ জানুয়ারি ২০২১ সালের বই বিতরণের জন্য শিক্ষার্থী সংখ্যা সংগ্রহের নির্দেশ প্রদান করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে। আসন্ন ১ জানুয়ারি ২০২১ তারিখে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক সরবরাহের জন্য শিক্ষার্থীর সংখ্যা সংগ্রহ করা প্রয়ােজন।

এ লক্ষ্যে ২০২১ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং নৃ-গােষ্ঠীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়ার পাড়া/মহল্লা ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যার তথ্য সংগ্রহ করার নিমিত্ত ছক প্রস্তুত করা হয়েছে (কপি সংযুক্ত)।

৫১১ টি উপজেলা/থানার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব’মােট শিক্ষার্থী সংখ্যা সংগ্রহের তথ্য ছক প্রস্তুত করা হয়েছে (কপি সংযুক্ত)।

এমতাবস্থায়, বণিত বিষয়ের তথ্য ছক অনুযায়ী আগামী ১৩,১২.২০২০ তারিখের মধ্যে হাড’কপি ও সফটকপি প্রেরণ করার প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধ করা হলাে।

উল্লেখ্য ৮ টি বিভাগের আওতাধীন ৫১১ টি উপজেলা/থানার শিক্ষার্থী সংক্রান্ত তথ্য ছকের হাড’কপি প্রেরণ করতে হবে

এবং ক্যাচমেন্ট এরিয়ার পাড়া/মহল্লা ভিত্তিক শিক্ষার্থী সংখ্যা সংক্রান্ত তথ্যের সফটকপি ই-মেইল ঠিকানা dpebook111@gmail.com তে প্রেরণ করার জন্য অনুরােধ করা হলাে।

বিষয়টি জনস্বার্থে ১ জানুয়ারি ২০২১ সালের বই বিতরণের জন্য শিক্ষার্থী সংখ্যা সংগ্রহের নির্দেশ অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে। 

সংযুক্তি:

  • ১। ০৮ টি বিভাগের আওতাধীন উপজেলা/থানার তালিকা।
  • ২। প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী সংখ্যার তথ্য ছক।
  • ৩। প্রাথমিক স্তরের শিক্ষার্থী সংখ্যার তথ্য ছক।
  • ৪। নৃ-গােষ্ঠীর শিক্ষার্থী সংখ্যার তথ্য ছক।

 ১ জানুয়ারি ২০২১ সালের বই বিতরণের জন্য শিক্ষার্থী সংখ্যা সংগ্রহের নির্দেশ

আপনার জন্য আরও কিছু জরুরী তথ্য:

দেশের শিক্ষা, চাকুরি, ব্যবসায়, প্রশিক্ষণ, বৃত্তিসহ সকল জাতীয় আন্তর্জাতিক নিউজ পেতে আমাদের ফেসবুক পেইজটি Like & Follow করে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন;

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

2 Comments

  1. তা তো বুঝলাম কিন্তু নমুনা ছকটি পেতে পারি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ