সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দুতাবাসের একটি জরুরী বিজ্ঞপ্তি

মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য একটি জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দুতাবাস। সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দুতাবাসের একটি জরুরী বিজ্ঞপ্তিটি আপনাদের জন্য বাংলা নোটিশ ডট কম এ প্রকাশিত হল-

এতদ্বারা সৌদি আরব প্রবাসী সকল বাংলাদেশি অভিবাসীদের জানানাে যাচ্ছে যে,

কতিপয় অভিবাসি বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবে বিভিন্ন নামে বাংলাদেশ ভিত্তিক রাজনৈতিক, অরাজনৈতিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকার ও কার্যক্রম পরিচালনার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের গােচরীভূত হয়েছে।

এরুপ অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সৌদি সরকারের কঠোর মনােভাবের বিষয়টি অবহিত করার জন্য গত ২৬ জুলাই ২০২০ তারিখে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী রাষ্ট্রদূত তামিম বিন মাজেদ আল দোসারি এর নেতৃত্বে Ministry of Interior, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ও অন্যান্য নিরাপত্তা এজেন্সির প্রতিনিধিদলের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি বাংলাদেশের রাষ্ট্রদূতকে সৌদি পররাষ্ট্র মন্ত্রনালয়ে আমন্ত্রণ জানায়।

উক্ত বৈঠকে জানানাে হয় যে, বাংলাদেশ কমিউনিটির কিছু সদস্য তাদের ইকামায় বর্ণিত পেশার বাইরে সৌদি আরবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক বা এ ধরণের অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করছেন যা সম্পূর্ণ বেআইনি।

এ পরিপ্রেক্ষিতে তিনি সতর্ক করেন যে সৌদি আরবে যে সকল বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়ােজিত রয়েছেন তার বাইরে এখানে কোনপ্রকার রাজনৈতিক, সামাজিক বা এ ধরণের অন্য যেকোন সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার বা কোন কর্মকাণ্ড পরিচালনা করার অথবা কোন সাংবাদিক সম্মেলন করার কোন সুযােগ নেই।

এ ধরণের কর্মকাণ্ড সৌদি আরবের আইনে গুরুতর অপরাধ বলে বিবেচিত।

সৌদি পররাষ্ট্র মন্ত্রনালয় আরাে জানায় সৌদি আরবে বসবাসরত যেকোন অভিবাসী তাঁর ইকামায় বর্ণিত পেশার বাইরে অন্য কোন রাজনৈতিক বা সামাজিক কোন ধরণের সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত হলে বা পরিচালনা করলে তা রাষ্ট্রবিরােধী কার্যকলাপের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে এবং এ অপরাধ প্রমাণিত হলে তাকে জেল জরিমানার সম্মুখীন হওয়াসহ দ্রুত নিজ দেশে ফেরত পাঠানাে হবে।

বৈঠকে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটকে কমিউনিটির কোন ধরণের সংগঠনকে কোন প্রকার স্বীকৃতি, অনুমােদন, আশ্রয়, প্রশ্রয় প্রদান করা থেকে সম্পূর্ণ রুপে বিরত থাকার অনুরােধ জানানাে হয়।

সৌদি পররাষ্ট্র মন্ত্রনালয় আরাে জানিয়েছে এখানে অন্য পেশায় নিয়ােজিত থেকে সৌদি তথ্য মন্ত্রণালয়ের অনুমতি বা প্রেস ভিসা ব্যাতিরেকে যে সকল বাংলাদেশি নাগরিকগণ সাংবাদিকতা করছেন বা সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন এবং ঢাকায় সংবাদ প্রেরণ করছেন তা সম্পূর্ণ বেআইনি এবং গুরুতর দণ্ডনীয় অপরাধ।

এক্ষেত্রেও এসব অপরাধের জন্য জেল জরিমানাসহ দেশে প্রত্যাবর্তনের সম্মুখীন করা হবে বলে জানানাে হয়। এ পরিপ্রেক্ষিতে এ সকল বিষয় সমূহ যথাযথভাবে মেনে চলার লক্ষ্যে সকল বাংলাদেশি অভিবাসিদের অবহিত করার বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ প্রদান করেছে।

বর্ণিত বিষয়ে কেউ অপরাধ করলে দূতাবাস বা কনস্যুলেট তাঁর কোনরূপ দায়ভার গ্রহণ করবেনা। এমতাবস্থায়, সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিদেশে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য বর্ণিত বিষয়ে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য সকল প্রবাসী বাংলাদেশির কাছে অনুরােধ করা হলাে।

প্রবাসে অবস্থানরত বাংলাদেশীদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন।

আপনার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ খবর-

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ