সোনালী সেবা স্লীপ প্রিন্ট প্রসঙ্গে কুমিল্লা বোর্ডের বিজ্ঞপ্তি

সোনালী সেবা স্লীপ প্রিন্ট: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা এর বেশিরভাগ সেবাই এখন অনলাইনে সম্পন্ন হয় এবং আবেদনের যাবতীয় ফি সোনালী সেবা স্লীপ এর মাধ্যমে সম্পন্ন করতে হয়। কুমিল্লা বোর্ডের বিভিন্ন সোনালী সেবা স্লীপ প্রিন্ট প্রসঙ্গে সর্বসাধারণের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ;

১৯ অক্টোবর ২০২০ কুমিল্লা বোর্ডের অফিসিয়াল ওয়েব সাইট এর নোটিশ বোর্ডে সোনালী সেবা ফি পরিশোধ স্লীপ সংক্রান্তি এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবাের্ড, কুমিল্লা এর যে সকল সেবাগ্রহীতা বাের্ডে এসে “সােনালী সেবা স্লিপ” এর মাধ্যমে টাকা জমা দিতে ইচ্ছুক তাদের জানানাে যাচ্ছে যে, এখন থেকে বাের্ড সংলগ্ন সােনালী ব্যাংক লিমিটেড, বাের্ড শাখা কর্তৃক “সােনালী সেবা স্লিপ প্রদান করা হবে। উল্লেখ্য, “সােনালী সেবা স্লিপ” প্রিন্ট বাবদ কোন প্রকার অর্থ পরিশােধ করতে হবে না

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবাের্ড, কুমিল্লা এর সচিব প্রফেসর নুর মোহাম্মদ স্বাক্ষরিত

সোনালী সেবা ফি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

এই কুমিল্লা বোর্ড বিজ্ঞপ্তি বোর্ডের আক্ষরিক সংশোধন, নাম সংশোধন, জন্ম তারিখ সংশোধন, কমিটি অনুমোদন, শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি নবায়ন সহ সকল সেবার সোনালী সেবা অনলাইন প্রিন্ট বের করার বিষয়টি সহজ করে দেয়া হলো।

উত্তরোত্তর কুমিল্লা বোর্ডের বিভিন্ন সেবার মান এবং কর্মকাণ্ডে গতি নিয়ে আসার জন্য শতভাগ অনলাইনে বিভিন্ন সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন বোর্ড কর্তৃপক্ষ।

বেশিরভাগ সেবাই ঘরে বসে যে কোনো সেবা গ্রহীতা নিতে পারেন এজন্য কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে বিভিন্ন কর্মকর্তাদের মোবাইল নম্বর প্রদান করা হয়েছে। আপনি চাইলে ফোন করে বা ওয়েবসাইটে প্রবেশ করে কুমিল্লা বোর্ডের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন।

কুমিল্লা বোর্ড সহ দেশের শিক্ষা চাকরি প্রশিক্ষণ ও সকল অফিশিয়াল সংক্রান্ত যেকোন তথ্য সবার আগে আপনার ফেসবুক পেইজে পেতে চাইলে আমাদের ফেসবুক পেইজ টি লাইক করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন একবার ভিজিট করুন। ‌

আপনার জন্য গুরুত্বপূর্ণ:

আপনাদের জন্য আমাদের আরও কয়েকটি সাইট: 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ