একাডেমিক

সাধু ও চলিত ভাষার পার্থক্যকরণ- ৮ম শ্রেণি ১৭তম সপ্তাহ বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান/ উত্তর

অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। আজ তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই আর্টিকেলে তোমাদের জন্য রয়েছে ৮ম শ্রেণির ১৭তম সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর/ সমাধান : সাধু ও চলিত ভাষার পার্থক্যকরণ।

কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির আলােকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলাে। এর পূর্বে গত ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৬তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এখানে সাধু ও চলিত ভাষার পার্থক্যকরণ- ৮ম শ্রেণি ১৭তম সপ্তাহ বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান/ উত্তর নিয়ে আলোচনা করছি।

৮ম শ্রেণি ১৭তম সপ্তাহ বাংলা অ্যাসাইনমেন্ট

Class Eight 17th Week Assignment Bangla

অ্যাসাইনমেন্ট:

সাধু ও চলিত ভাষার পার্থক্যকরণ: আবার বলিতেছি , আর ভাবের ঘরে চুরি করিও না। আগে ভালাে করিয়া চোখ মেলিয়া দেখ। কার্যের সম্ভাবনা-অসম্ভাবনার কথা অগ্রে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তােমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না। মনে রাখিও তােমার ‘স্পিরিট’ বা আত্মার শক্তিকে অন্যের প্ররােচনায় নষ্ট করিতে তােমার কোনাে অধিকার নাই। তাহা পাপ-মহাপাপ!

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

সাধু ও চলিত রীতির বৈশিষ্ট্য সমূহ জানতে বাংলা ব্যাকরণ ও নির্মিতি পাঠ্যবইয়ের ৩৮ পৃষ্ঠা পড়া যেতে পারে।

৮ম শ্রেণি ১৭তম সপ্তাহ বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান/ উত্তর

সাধু ও চলিত ভাষার পার্থক্যকরণ:

আবার বলছি , আর ভাবের ঘরে চুরি করো না। আগে ভালাে করে চোখ মেলে দেখো। কাজের সম্ভাবনা-অসম্ভাবনার কথা আগে বিবেচনা করে পরে কাজে নামলে তােমার উৎসাহ অনর্থক নষ্ট হবে না। মনে রেখো তােমার ‘স্পিরিট’ বা আত্মার শক্তিকে অন্যের প্ররােচনায় নষ্ট করতে তােমার কোনাে অধিকার নেই। তা পাপ-মহাপাপ!

এটিই তোমাদের ৮ম শ্রেণি ১৭তম সপ্তাহ বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান/ উত্তর- সাধু ও চলিত ভাষার পার্থক্যকরণ।

আপনার জন্য আরো কিছু তথ্য…

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন। ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন। আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ