ভর্তি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ২০২২ ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

১৬ নভেম্বর মাউশির ওয়েবসাইটে সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

মাউশির পরিচালক, সিনিয়র সিস্টেম এনালিস্ট, ই. এম. আই. এস সেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা জনাব বেলাল হোসাইন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়-

ঢাকা মহানগরীসহ সারাদেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কোভিড-১৯ ভাইরাস জনিত কারণে এ বছর বিদ্যালয় হতে কোনাে ভর্তি ফরম বিতরণ করা হবে না।

ভর্তির আবেদন শুধুমাত্র অন-লাইনে https://gsa.teletalk.com.bd এই ঠিকানায় পাওয়া যাবে।

অন-লাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া আগামী ২৫/১১/২০২১ খ্রি: তারিখ সকাল ১১:০০ টা হতে শুরু হয়ে ০৮/১২/২০২১ খ্রি: তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত চলমান থাকবে।

২০২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০/(একশত দশ) টাকা নির্ধারণ করা হয়েছে যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল হতে SMS এর মাধ্যমে প্রদান করা যাবে।

উল্লেখ্য ঢাকা মহানগরীর ৪৪ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (৩টি ফিডার শাখাসহ) ৩টি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে।

আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বাধিক ০৫ (পাঁচ) টি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। এছাড়াও সারাদেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবেন।

এক্ষেত্রে প্রার্থীগণ প্রাপ্যতার ভিত্তিতে পছন্দ ক্রমানুসারে সর্বোচ্চ ০৫ (পাচ) টি বিদ্যালয় নির্বাচন করতে পারবে।

সারাদেশে সরকারি বিদ্যালয়সমূহে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন আগামী ৩০/১২/২০২১ খ্রিঃ তারিখে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি www.dshe.gov.bd এর secondary circular/order ও www.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

সরকারি হাইস্কুল সমূহে ২০২২ সালের ভর্তির বিস্তারিত জানতে বা আবেদন সংক্রান্ত যেকোন সহযোগিতার প্রয়োজন হলে আমাদের ফেসবুক পেইজ লাইক ও ফলো করে রাখুন এবং শিক্ষাসংক্রান্ত যেকোন তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।

নিচের ছবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি দেখুন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি

Join Facebook Group

আপনার জন্য আরও কিছু জরুরী তথ্য:

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ