শিক্ষা সংবাদ

বন্ধের ভিতরে ক্লাস পরিচালনার নির্দেশ মাউশির

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এইদিকে করোনাভাইরাস এর পরিস্থিতি বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতিও খারাপের দিকে যাচ্ছে।

বাড়ছে আক্রান্তের সংখ্যা আতঙ্কিত হয়ে পড়েছে দেশের সকল স্তরের মানুষ। এদিকে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে চরমভাবে। প্রাথমিক থেকে মাধ্যমিক মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের পরীক্ষা এবং শ্রেণী কার্যক্রম বন্ধ আছে।

শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সংসদ টিভি চ্যানেলে প্রাথমিক এবং মাধ্যমিকের শ্রেণী কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

প্রাথমিক মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হলেও উচ্চমাধ্যমিকে শিক্ষার্থীদের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এই নিয়ে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক 11 এপ্রিল একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়-

করোনাভাইরাস প্রাদুর্ভাব কালীন সংক্রমণ রোধে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে দশম শ্রেণী পর্যন্ত তথ্যপ্রযুক্তিনির্ভর দূর শিক্ষণ পদ্ধতি চালু করেছে। এর পাশাপাশি কয়েকটি কলেজের অধ্যক্ষ মহোদয়ের নিজস্ব উদ্যোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছেন।

বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং উপকৃত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এর কোন বিকল্প নেই।

এমতাবস্থায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের নিজ নিজ কলেজের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো।

উপরোক্ত চিঠিতে একাদশ-দ্বাদশ শ্রেণি যুক্ত উচ্চমাধ্যমিক কলেজসমূহের অধ্যক্ষদের তথ্যপ্রযুক্তিনির্ভর ক্লাস পরিচালনার নির্দেশনা প্রদান করেন মাউশি।

শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের ফেসবুক পেইজে এবং ফেসবুক গ্রুপে যুক্ত হন।

শিক্ষাসংক্রান্ত বিভিন্ন সলিউশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ