সরকারি চাকরি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৩৮ জনের চাকুরির সুযোগ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৩৮ জনের চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশিত হয়েছে ১৩ ডিসেম্বর ২০২০। বাংলাদেশের স্থায়ী বাসিন্দাগণ প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার সুযোগ পাবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৩৮ জনের চাকুরির বিজ্ঞপ্তি ও আবেদনের নিয়মাবলিসহ বিস্তারিত দেখুন-

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ০৬টি পদে ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রতিরক্ষা মন্ত্রণালয়

পদের বিবরণ: বেতন স্কেল  (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী): (১১,০০০-২৬,৫৯০/- টাকা)১.  পদের নাম  ও গ্রেড : সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)

পদের সংখ্যা: ০৯ (নয়) টি (স্থায়ী পদ)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • ক. স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রী;
  • খ. কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত;
  • গ. (i) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ;
  • (ii) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ; এবং
  • (iii) কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকিতে হইবে।

২.  পদের নাম  ও গ্রেড : কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)

বেতন স্কেল  (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) : (১১,০০০-২৬,৫৯০/- টাকা)

পদের সংখ্যা: ০৩ (তিন) টি (অস্থায়ী পদ)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • ক. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং
  • খ. কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হইতে হইবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি

৩.  পদের নাম  ও গ্রেড : ক্যাশিয়ার (গ্রেড-১৪)

বেতন স্কেল  (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) : (১০,২০০-২৪,৬৮০/- টাকা)

পদের সংখ্যা: ০১ (এক) টি (স্থায়ী পদ)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • ক. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কোন বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি;
  • খ. কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে; এবং
  • গ. কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে।

৪.  পদের নাম  ও গ্রেড : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

বেতন স্কেল  (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) : (৯,৩০০-২২,৪৯০/- টাকা)

পদের সংখ্যা: ০৪ (চার) টি (অস্থায়ী পদ)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • ক. স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
  • খ. কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ;
  • গ. (i) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ; এবং
  • (ii) কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকিতে হইবে।

৫.  পদের নাম  ও গ্রেড : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

বেতন স্কেল  (মন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাবকোষের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮ অনুযায়ী) :  (৯,৩০০-২২,৪৯০/- টাকা)

পদের সংখ্যা: ০১ (এক) টি (স্থায়ী পদ)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • ক. স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
  • খ. কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ;
  • গ. (i) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ; এবং
  • (ii) কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকিতে হইবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি

যে সকল জেলার প্রার্থীগণ উপরের পদের জন্য আবেদন করতে পারবেন :

ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষীপুর, নোয়াখালি, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

৬.  পদের নাম  ও গ্রেড : অফিস সহায়ক (গ্রেড-২০)

বেতন স্কেল   :  (৮,২৫০-২২,০১০/- টাকা)

পদের সংখ্যা:  ২০ (বিশ) টি (১৯ টি অস্থায়ী ও ১ টি স্থায়ী পদ)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

যে সকল জেলার প্রার্থীগণ উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন :

ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষীপুর, নোয়াখালি, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: স্থায়ী ও অস্থায়ী।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
বয়স: ০১ ডিসেম্বর ২০২০ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২-৪০ বছর।

 আবেদনের নিয়ম: আগ্রহীরা mod.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

ফি: টেলিটকের মাধ্যমে ১-৫ নং পদের জন্য আবেদন ১১২ টাকা, ৬নং পদের জন্য ৫৬ টাকা ৭২ ঘণ্টার মাধ্যে পাঠাতে হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি আবেদনের শেষ সময়: ০৪ জানুয়ারি ২০২১ তারিখ, বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

দেশের শিক্ষা, চাকুরি, ব্যবসায়, প্রশিক্ষণ, বৃত্তিসহ সকল জাতীয় আন্তর্জাতিক নিউজ পেতে আমাদের ফেসবুক পেইজটি Like & Follow করে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন;

আপনার প্রতিষ্ঠানের যেকোন অফিসিয়াল বিজ্ঞপ্তি, চাকুরির খবর ও অন্যান্য বিজ্ঞপ্তি প্রকাশ করুন বিনামূল্যে।

যেকোন সময় যেকোন প্রয়োজনে ইমেইল করুন: banglanotice@gmail.com; আমাদের মেসেজ করুন;

আপনার জন্য আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি:

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ