শিক্ষা সংবাদ

নিন্মমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষকের তথ্য চেয়েছে কুমিল্লা ডিডি

কুমিল্লা জেলার অন্তর্গত সকল মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কর্মরত শিক্ষক কর্মচারীদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কুমিল্লা অঞ্চল।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক রুকসানা ফেরদৌস মজুমদার স্বাক্ষরিত ২২ ডিসেম্বর ২০২০ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য চাওয়া হয়।

বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য সংরক্ষণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তি, চাহিত তথ্য ও প্রেরণের নিয়মাবলী নিয়ে আপনাদের জানাবো-

২২ ডিসেম্বর ২০২০ তারিখের বিজ্ঞপ্তিতে সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কুমিল্লা জেলার প্রতিষ্ঠান প্রধান দের উদ্দেশ্যে বলা হয়-

বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সকল কার্যক্রম যেহেতু অন-লাইনে উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চলের মাধ্যমে সম্পন্ন করা হয়।

সেহেতু উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চল, কুমিল্লার সকল বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং বিদ্যালয়ের শিক্ষক/কর্মচারীদের সকল তথ্যাদি ফাইল আকারে সংরক্ষণ করার জন্য নিম্নেবর্ণিত তথ্যাদি প্রয়োজন।

যেসকল কাগজপত্র পাঠাতে হবে-

০১। পাঠদানের আদেশের কপি।

০২। প্রথম ও সর্বশেষ স্বীকৃতির আদেশের কপি (নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের)।

০৩। প্রতিষ্ঠান এমপিওভুক্তির আদেশের কপি (নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের)।

০৪। ০১ জানুয়ারী ২০১০ সাল থেকে শিক্ষক ও কর্মচারীর নিয়ােগ বাের্ডে ডিজির প্রতিনিধিৱ মনােনয়নের আদেশের
কপি(প্রযােজ্য ক্ষেত্রে উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসার কর্তৃক)।

০৫। প্রতিষ্ঠানের ১ম ও সর্বশেষ এমপিও কপি।

০৬। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সর্বশেষ অনুমােদনের কপি।

০৭। অতিরিক্ত শ্রেণি শাখার আদেশের কপি (শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবাের্ড কর্তৃক প্রাপ্ত)।

০৮। সকল শিক্ষক ও কর্মচারীর নিয়ােগপত্র ও যােগদান পত্র ।

০৯। এনটিআরসিএ সনদধারী শিক্ষকদের ক্ষেত্রে নিবন্ধন সনদ (ম্যানেজিং কমিটি কর্তৃক নিয়ােগপ্রাপ্ত ২২ অক্টোবর
২০১৫ পর্যন্ত)।

১০। এনটিআরসিএ কর্তৃক নিয়ােগপ্রাপ্ত শিক্ষকদে নিয়ােগের সুপারিশপত্র ।

১১। নিয়ােগপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের শিক্ষক বিবরণী সংযুক্তি “ক” ও “খ” (পদবী, বিষয় ও শ্রেণি শাখা উল্লেখ পূর্বক)

এমতাবস্থায় আপনার আওতাধীন সকল বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের তথ্যাদি আগামী ২৫/০১/২০২১ খ্রি, মধ্যে নিম্নস্বাক্ষরকারী দপ্তরে বাহক মারফত জমাদের জন্য অনুরােধ করা হলাে।

মাধ্যমিক ও নিন্মমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষকের তথ্য চেয়েছে কুমিল্লা ডিডি

আপনার জন্য আরও কিছু তথ্য:

শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও উপবৃত্তি সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ গ্রুপে যোগদিন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ