শিক্ষা সংবাদ

নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর আওতাধীন নন-এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২১ মাউশি উপসচিব মোঃ কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সকলের উদ্দেশ্যে এমপিওভুক্তির অনলাইন আবেদন সংক্রান্ত নির্দেশনা ও সময়সূচী জানিয়ে দেওয়া হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর উপসচিব স্বাক্ষরিত নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির অনলাইন আবেদন সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়-

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত করার লক্ষ্যে আগামী ১০.১০.২০২১ হতে ৩১.১০.২০২১ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরাে (ব্যানবেইস) এর ওয়েবসাইট (www.banbeis.gov.bd) এ Online MPO Application’ শিরােনামে প্রদর্শিত লিংক এর মাধ্যমে আবেদন করা যাবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন সরাসরি, ই-মেইল বা পত্রের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোন দপ্তরে গ্রহণ করা হবে না।

বিশেষভাবে উল্লেখ্য, নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এ পদ্ধতিতে নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট মানদন্ডের ভিত্তিতে যােগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা প্রস্তুত করা হবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলাে।

নিচের ছবিতে নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিও ভুক্তির অনলাইন আবেদন সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি নিচের ছবিতে দেখুন।

নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

শিক্ষা সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ