কে হচ্ছেন যবিপ্রবির নয়া ভিসি, আলোচনায় ৭ অধ্যাপক

কে হচ্ছেন যবিপ্রবির নয়া ভিসি, আলোচনায় ৭ অধ্যাপক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন উপাচার্য কে হচ্ছেন, সেটি নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

সদ্য বিদায়ী উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন পুনরায় দায়িত্ব পাচ্ছেন নাকি উপাচার্যের রুটিন দায়িত্ব পাওয়া প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস হচ্ছেন নতুন মেয়াদের উপাচার্য, সেটি নিয়ে আলোচনা তুঙ্গে।

এই দুজন ছাড়াও আলোচনায় আছেন আরও অন্তত ৫ জন অধ্যাপক। তারা হলেন- যবিপ্রবি ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. আনিছুর রহমান, জিন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের অধ্যাপক আশাবুল হক, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আশীষ কুমার দাস ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।

পছন্দের ব্যক্তিকে উপাচার্য পদে বসাতে শিক্ষক, কর্মকর্তারা যেমন তদবিরে আছেন, তেমন রাজনৈতিক শীর্ষ নেতাদেরও নেপথ্যে তৎপরতা রয়েছে। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রার্থী নাকি বাইরের বিশ্ববিদ্যালয় থেকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হবে, সেটি দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

জানা যায়, গত ১৯ মে প্রফেসর ড. মো.আনোয়ার হোসেনের প্রথম মেয়াদের চার বছর পূর্ণ হয়েছে। তিনি বিদায় সংবর্ধনা নিয়েছেন। পদটি শূন্য হওয়ায় ২০ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব নূর-ই-আলমের স্বাক্ষর করা এক অফিস আদেশে যবিপ্রবির অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসকে যবিপ্রবির উপাচার্যের রুটিন দায়িত্ব অর্পণ করা হয়।

ওইদিন বিকালে তিনি রুটিন উপাচার্য হিসেবে যবিপ্রবিতে যোগ দেন। অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে প্রথম মেয়াদ শেষে তাৎক্ষনিকভাবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ না দিয়ে রুটিন উপাচার্য নিয়োগ দেওয়ার বিষয়টিকে ভিন্ন চোখে দেখছেন প্রফেসর আনোয়ার হোসেনের বিরোধীরা। একই সঙ্গে ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস দায়িত্ব পাওয়ায় তারা খুশি। তারা বলছেন, নয়া ভিসি হিসেবে নতুন মুখই আসছেন। কে হচ্ছেন যবিপ্রবির নয়া ভিসি, আলোচনায় ৭ অধ্যাপক

বিস্তারিত পড়ুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ