কুমিল্লা শিক্ষাবোর্ড: জেএসসি ২০২০ এর মূল সনদ বিতরণ বিজ্ঞপ্তি

২০২০ সালে অটোপাশ হওয়া জেএসসি পরীক্ষার্থীদের মূলসনদ গ্রহণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা। ১৮ মে ২০২১ তারিখে প্রকাশিত কুমিল্লা বোর্ডের এই বিজ্ঞপ্তিতে ২০২০ সালের জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ প্রসঙ্গে বিভিন্ন জেলার সময়সূচী উল্লেখসহ নির্দেশনা প্রদান করা হয়েছে। 

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আসাদুজ্জামান স্বাক্ষরিত জেএসসি ২০২০ এর মূল সনদ বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-

জেএসসি পরীক্ষা ২০২০ এর সনদ নিচে বর্ণিত সময়সূচি অনুযায়ী কেন্দ্রভিত্তিক বিতরণ করা হবে। ফরওয়ার্ডিংসহ কেন্দ্রসচিব অথবা তার প্রতিনিধি (প্রতিনিধি প্রেরণ করলে তার নাম পদবী মোবাইল নম্বর ও নমুনা স্বাক্ষর সত্যায়নকৃত পত্র পূরণ করতে হবে) 

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বোর্ড থেকে সনদ গ্রহণের স্বল্পতম সময়ে তার কেন্দ্রের আওতাভুক্ত মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণের নিকট বিতরণের ব্যবস্থা করবেন। বিষয়টি অতীব জরুরী

জে.এস.সি ২০২০ এর মূল সনদ বিতরণের সময়সূচী

নিন্মবর্ণিত সময়সূচী অনুযায়ী কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন সকল কেন্দ্রের জেএসসি মূল সনদ বিতরণ করা হবে।

১. ০৮ জুলাই ২০২১ – কুমিল্লা জেলার সকল কেন্দ্র ( কেন্দ্র সমূহের কোড ১০০ থেকে ৩৩২) 

২. ০৯ জুলাই ২০২১ – নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলার সকল কেন্দ্র (কেন্দ্র সমূহের কোড- ৫০০ থেকে ৫৪৫, ৬০০ থেকে ৬২৫, ৭০০ থেকে ৭২৫);

৩. ১০ জুলাই ২০২১ – চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার সকল কেন্দ্র (কেন্দ্র সমূহের কোড ৩০০ থেকে ৩৪৯, ৪০০ থেকে ৪৮০);

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ