স্বাস্থ্য

করোনা ভাইরাস চিকিৎসা বিষয়ে জরুরী গণবিজ্ঞপ্তি – স্বাস্থ্য মন্ত্রণালয়

করোনা ভাইরাস চিকিৎসায় জরুরী গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রকাশিত গণ বিজ্ঞপ্তিতে বলা হয়-

আপনার জ্বর, কাশি, গলা ব্যথা, মেজ মেজ ভাব, শরীর ব্যথা, হাঁচি, কাশি, সর্দি এসব উপসর্গ যদি থাকে। তবে শ্বাস কষ্ট না থাকে-

তাহলে বাড়িতেই থাকুন এবং নিন্মোক্ত নিয়ম মেনে চলুন:

  • কুসুম গরম পানি পান করুন এবং গরম পানি দিয়ে গড়গড়া করুন;
  • বাড়ির অন্যদের থেকে আলাদা থাকুন;
  • দিনে অন্তত দুবার শরীরের তাপমাত্রা মাপুন;
  • মাস্ক পড়ুন;
  • বাড়িতে অতিথিদের আসা বন্ধ করুন;
  • ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোবেন;
  • জ্বর কমানোর জন্য প্যারাসিটেমল খাবেন;
  • সর্দি, কাশির জন্য এন্টি হিস্টাসিন (ফেক্সোফেনডিন, ক্লোরফেনিরামিন ইত্যাদি) খেতে পারেন;
  • হাত দিয়ে নাক, চোখ ও মুখ ছোবেন না;

প্রয়োজনে ১৬২৬৩ বা ৩৩৩ তে ফোন করে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নিন

আপনার উপরোক্ত উপসর্গ সমূহ থাকলে এবং বয়স ৬০ এর বেশি হলে অন্যান্য অসুস্থ্যতা (যেমন- হাঁপানী, হৃদরোগ, ডায়াবেটিক্স বা গর্ভাবস্থা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন;

শ্বাসকষ্ট হলে বা অন্যান্য জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন;

স্বাস্থ্য অধিদপ্তর

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ