এসএসসি ফলাফল নিয়ে শিক্ষা বোর্ড সমূহের জরুরী বিজ্ঞপ্তি (প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য)

২০২০ সালের এসএসসি ফলাফল প্রকাশ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে দেশের সর্বস্তরের শিক্ষার্থী এবং অভিভাবকদের।

শিক্ষা-বোর্ড-সমূহ বিশ্বস্ত সূত্রে জানা গেছে এ মাসেই ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এ নিয়ে দুই শিফটে কাজ করছেন দেশের সকল শিক্ষা বোর্ডসমূহ।

এরইমধ্যে ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে ২০ মে ২০২০ ঢাকা শিক্ষা বোর্ড সহ দেশের সবকটি শিক্ষাবোর্ড বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

শিক্ষা-বোর্ড-সমূহ এর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ জনিত বিশেষ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এসএসসি পরীক্ষা ২০২০ এর ফলাফল প্রকাশিত হবে।

১. এবছর ফল প্রকাশের দিন ফলাফল প্রতিষ্ঠানসমূহে প্রেরণ করা হবে না।

২. ফলাফল প্রকাশের দিন পরীক্ষার্থীদেরকে কোন অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠানের জামায়াত করানো যাবে না।

৩. শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সমূহ বন্ধ রাখতে হবে;

৪. যারা এসএমএস এর মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশের পূর্বেই উন্মুক্ত পদ্ধতিতে Pre-Registration করতে হবে;

SSC [Space] Board Name (First Three Letter) [Space] Roll [Space] Year এভাবে টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।

যেমন: SSC DHA 161148 2020 Send to 16222

ফলাফল প্রকাশের সাথে সাথেই Pre-registration কৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।

প্রতিষ্ঠান প্রধানগণের জন্য শিক্ষাবোর্ডের নির্দেশনা ডাউনলোড করুন

শিক্ষার্থীগণের জন্য বোর্ডের নির্দেশনা ডাউনলোড করুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ