স্বাস্থ্য

২৩ থেকে ২৯ অক্টোবর স্কুল ও কলেজ শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা

২৩-২৯ অক্টোবর ২০২১ সময়কালীন “শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা” এবং ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২১ সময়কালীন “জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ” পালন করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ১১ অক্টোবর ২০২১ অধিদপ্তরের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়-

সাম্প্রতিক শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপণ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। তদনুযায়ী ৫ম এবং ১০ম শ্রেণির শিক্ষার্থী ছাড়া অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সপ্তাহে একদিন করে অনুষ্ঠিত হচ্ছে।

সেই মােতাবেক গত ১৫ সেপ্টেম্বর ২০১১ তারিখে স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটিতে ২৩-২৯ অক্টোবর ২০২১ সময় কালীন “শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা” এবং ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২১ সময়কালীন “জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ যে, শিক্ষার্থীসহ ১২-১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভুত (পথশিশু, কর্মজীবি শিশু, বিদ্যালয় হতে ঝড়ে পড়া শিক্ষার্থী) সকল শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১ ডােজ কৃমি নাশক ঔসধ (মেবেন্ডাজল -৫০০মি.গ্রা.) সেবন করানাে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মতে, কৃমি নাশক ঔষধটি নিরাপদ এবং এটি শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসাবে কাজ করে।

উপরে উল্লেখিত সময়কালীন সময়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য কার্যক্রমসমূহ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে সহযােগিতা প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

নিচের ছবিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন

প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ