একপাতার আয়কর রিটার্ণ দাখিল ফরম ডাউনলোড ও রিটার্ণ জমার নিয়ম

করদাতাদের জন্য একপাতার আয়কর রিটার্ণ দাখিল ফরম চালু করলো জাতীয় রাজস্ববোর্ড। একপাতার আয়কর রিটার্ণ দাখিল ফরম ডাউনলোড ও রিটার্ণ জমার নিয়ম নিয়ে আমাদের আজকের টিউন।

যেসকল ব্যক্তিকর দাতার বার্ষিক আয় ৪ লক্ষ টাকার কম তারা এখন থেকে একপৃষ্টার এই আয়কর ফরম দিয়ে রিটার্ণ দাখিল করতে পারবেন। ২০২০ সাল থেকে ঝামেলাহীন আয়কর ফরম প্রবর্তন করেছে জাতীয় রাজস্ববোর্ড। খুব কম তথ্য পূরণ করে ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ণ জমা দিলে চলবে আয়কর রিটার্ণ জমাকারীদের।

এক পৃষ্ঠার আয়কর রিটার্ণ ফরমে করদাতার ছবি, নাম, ই-টিআইএন, কর অঞ্চল ও সার্কেল, বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। আর করযোগ্য আয়ের পরিমাণ ও করের পরিমাণ লিখতে হবে।

সম্পদের পরিমাণ ও আয়ের উৎস সংক্রান্ত তথ্য দিতে হবে এক পৃষ্টার এই আয়কর ফরমে। রিটার্ণ দাখিলের চালান নম্বর ও ব্যাংকের নাম লিখতে হবে এই ফরমে।

যেসকল করদাতার বার্ষিক আয় ৪ লক্ষ টাকার কম কিন্তু গাড়ী কিংবা সিটি কর্পোরেশন এ বাড়ী বা ফ্লাট আছে তাদের জন্য এই এক পৃষ্ঠার আয়কর রিটার্ণ ফরমটি প্রযোজ্য হবেনা।

আয়কর রিটার্ণ জমার জন্য পূর্বের ফরমটি অনেক জটিল ও পূরণ করতে অনেক ঝামেলা থাকায় করদাতাগণ আয়কর রিটার্ণ জমা দিতে ঝামেলাবোধ করতো। বর্তমানে নতুন এই ফরমের মাধ্যমে আয়কর রিটার্ণ দাতাদের জন্য অনেক সহজ হয়ে গেল।

আইটি গ ২০২০ ফরমটি Word ও PDF ফাইল ডাউনলোড করুন

রিটার্ণ দাখিল ফরম ডাউনলোড ও রিটার্ণ দাখিল সম্পন্ন করার জন্য বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে দেশের বিভিন্ন স্থানের অভিজ্ঞরা নিয়মিত আলোচনা করছে। আপনিও যোগ দিয়ে বিভিন্ন তথ্য পেতে পারেন। গ্রুপ লিংক- facebook.com/groups/banglanotice

দেশের সকল স্তরের শিক্ষা, প্রশিক্ষণ, চাকুরি, বৃত্তিসহ সকল অফিসিয়াল নিউজ সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজটি Like & Follow করে রাখুন; ইউটিউবে সকল তথ্য পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেল Subscribe করে রাখুন।

আপনার জন্য বাছাইকৃত কিছু তথ্য:

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ