২০১৮ নীতিমালা জারির পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির সুযোগ

২০১৮ নীতিমালা জারির পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির সুযোগ দিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। জনবলকাঠামো ও এম.পি.ও. নীতিমালা-২০১৮ জারির পূর্বে নিয়োগের কার্যক্রম শুরু হয়ে ১২.০৬.২০১৮ তারিখের পরে অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন হয় এমন নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর এম.পি.ও. ভুক্ত প্রসঙ্গে ১৫ জানুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২০১৮ নীতিমালা জারির আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির সুযোগ সম্পর্কে অবহিত করা হয়।

মাউশি পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত ৩৭.০০.০০০০.০৭৪.০২৭.০০১.২০১৫,২০৬ নং স্মারকে তারিখ: ১৪/১২/২০২০ খ্রি. দুটি সংযুক্তিসহ জনবলকাঠামাে ও এম.পি.ও. নীতিমালা ১৮ জারির আগে নিয়ােগের কার্যক্রম শুরু হয়ে ১২.০৬.২০১৮ তারিখের পরে অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন হয় এমন নিয়ােগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর এম.পি.ও. ভুক্ত প্রসঙ্গে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

জনবলকাঠামাে ও এম.পি.ও, নীতিমালা ১৮ জারির আগে নিয়ােগের কার্যক্রম শুরু হয়ে ১২.০৬.২০১৮ তারিখের পরে অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন হয় এমন নিয়ােগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর এম,পি,ও ভুক্তির বিষয়ে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা-২ এর ১৭.১১.২০২০ তারিখের স্মারক নং-০৭.০০.০০০০.১০২২০,০২৪.১৮,৩৮২ মােতাবেক পরবর্তী প্রয়ােজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে!

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপি ও নীতিমালা-২০১৮ জারির পূর্বে নিয়োগের কার্য শুরু হয়ে উক্ত নীতিমালা জারির পরের নিয়ােগের কার্যক্রম সম্পন্ন হওয়া শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্তির বিষয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামাে ও এমপিও নীতিমালা-২০১৮’ এর অনুচ্ছেদ-১১.১৩, অনুচ্ছেদ-১১.১৭, অনুচ্ছেদ-১৮[১৮.১(ঘ)], অনুচ্ছেদ-২৩ এবং অনুচ্ছেদ-২৪(ঙ) এ উল্লিখিত বিধানাবলীর আলােকে প্রয়ােজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

সকল পর্যায়ের শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও উপবৃত্তি, বিভিন্ন ব্যাংকের শিক্ষাবৃত্তিসহ যেকোন তথ্য সবার আগে পেতে আমাদের বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ