শিক্ষাবোর্ডের দেওয়া সীমটি নষ্ট হয়ে গেলে কি করবেন? তোলার সঠিক নিয়ম

শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডসমূহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN নম্বরের সাথে মিল রেখে একটি করে GP (গ্রামীণফোন) এর সীম প্রদান করে।
এর মাধ্যমে শিক্ষাবোর্ড ও মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় প্রতিষ্ঠানগণের সাথে জরুরী প্রয়োজনে যোগাযোগ করা সহজ হবে।

সম্প্রতি শিক্ষাবোর্ড সমূহ থেকে প্রতিষ্ঠান প্রধানগণের প্রতি শিক্ষাবোর্ড থেকে দেওয়া প্রতিষ্ঠানের EIIN নম্বরের সাথে মিল রাখা সীমটি ব্যবহারের জন্য নিদের্শনা দেওয়া হয়েছে।

কিন্তু বেশকিছু প্রতিষ্ঠান সীমটি হারিয়ে ফেলায় বা নষ্ট হয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছেন। বোর্ড নির্দেশনা মেনে সীমটি ব্যবহারের জন্য নতুন করে কিভাবে সীমটি পাবেন সে নিয়ে আমাদের ফেসবুক পেইজে অনেক মেসেজ আসে।

তার প্রেক্ষিতে আজ আপনাদের জন্য বোর্ড প্রদত্ত সীমটি নতুন করে পাওয়ার বিস্তারিত আলোচনা করবো। দয়া করে সাথেই থাকবেন। আমাদের ফেসবুক পেইজে শিক্ষা সংক্রান্ত সকল তথ্য নিয়মিত আপডেট দিয়ে থাকি। আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন।
চলুন আপনাদের জানিয়ে দেই কিভাবে বোর্ড থেকে প্রদত্ত সীমটি চালু করবেন।

ধাপ-১: সীমের ডায়াগনোসিস করুন:
প্রক্রিয়া শুরু করার আগে প্রাথমিক ট্রিটমেন্ট করুন। সীমটি মোবাইল থেকে খুলে টিস্যু অথবা কাপড় দিয়ে সীমের কার্বন এর অংশটুকু মুছে দিন। তারপর মোবাইলে ইনস্টল করুন। যদি এই প্রক্রিয়া সমাধান হয়ে যায় তাহলে পরবর্তী ধাপে যাওয়ার কোন প্রয়োজন নেই।

ধাপ-২: বোর্ড বরাবরে আবেদন:
আপনার প্রতিষ্ঠানের সীমটি নতুন করে উত্তোলন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের অনুমতি প্রয়োজন হবে।

আপনার প্রতিষ্ঠানের প্যাডে সচিব বরাবর বিদ্যালয় পরিদর্শক মাধ্যমে একটি অগ্রায়ণপত্র লিখুন যাতে আপনার প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবেন।

অগ্রায়ণপত্রের নমূণা:

বরাবর,
সচিব,
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, …………।

বিষয়ঃ বোর্ড কর্তৃক প্রদত্ত EIIN নম্বরের সীমটি নতুন করে উত্তোলণ প্রসঙ্গে।

জনাব,
উপরোক্ত বিষয় ও সূত্রালোকে জানাচ্ছি যে, অত্র বিদ্যালয়ের EIIN নম্বরের ভিত্তিতে প্রদাকৃত সীমটি বেশকিছুদিন ব্যবহার করার পর বিকল হয়ে যায়। বর্তমানে সীমটি ব্যবহার কোন প্রকার যোগাযোগ করা যাচ্ছেনা বিধায় বোর্ড এবং বিভিন্ন দপ্তর থেকে প্রেরিত তথ্য থেকে অত্র বিদ্যালয়টি বঞ্চিত হচ্ছে।
তাই নতুন করে সীমটি ব্যবহারের জন্য উত্তোলনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

প্রধান শিক্ষক (স্বাক্ষর ও সীল)

উপরোক্ত অগ্রায়ণপত্রটি নিয়ে বিদ্যালয়ের পরিদর্শকের নিকট উপস্থিত হয়ে বিদ্যালয় পরিদর্শক মহোদয়ের স্বাক্ষর বা অনুস্বাক্ষরগ্রহণ করে সচিব মহোদয়ের নিকট যাবেন। সচিব মহোদয় আপনার সীমটি নতুন করে উত্তোলণ করার জন্য অনুমতি প্রদান করবেন।

সচিব মহোদয়ের অনুমতি নিয়ে আপনাকে যেতে হবে সংশ্লিষ্ট জেলা গ্রামীণফোন অফিসে সেখানে গিয়ে আপনার অগ্রায়ণ বা ফরওয়ার্ডিং টি উপস্থাপন করলে গ্রামীণফোন কর্তৃপক্ষ আপনার সীমটি নতুন করে উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করবেন।

বুঝতেই পারছেন সীমটি রিপ্লেস করার কতটা প্যারার কাজ। তাই অবশ্যই সচেতনতার নাথে সীমটি ব্যবহার করুন।

এমন আরও সব দরকারি তথ্যের জন্য আমাদের ফেসবুক পেইজটি লাইক দিয়ে সাথেই থাকুন।

আপনার আরও কিছু তথ্য-

See This News in English

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ