শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি নির্বাচন প্রসঙ্গে কুমিল্লা বোর্ডের জরুরী বিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি নির্বাচন সংক্রান্ত বিষয়ে জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা।

কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ১৪ জুন ২০২০ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সংশ্লিষ্ঠ প্রিজাইডিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হয়- যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির নির্বাচন কার্যক্রম ইতিপূর্বে সম্পন্ন হয়েছে, কিন্ত দেশের মারাত্মক করোনা সংক্রমণ পরিস্থিতি বিরাজমান থাকার কারণে ও সরকার কর্তৃক জমায়েত নিষিদ্ধ থাকায় এবং সূত্রোক্ত স্মারকের নির্দেশে সভাপতি নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়নি, ঐ সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে সম্পূর্ণ স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক প্রবিধানমালা ২০০৯ এর সংশোধিত প্রবিথি ৮ (২) মোতাবেক সভাপতি নির্বাচন করে স্মারক ইস্যুর তারিখ হতে ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে বোর্ডে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।

East Pakistan Intermediate and Secondary Education Board 1961 (E.P.Ord No XXXIII of 1961) এর Section II এর ক্ষমতাবলে এই নির্দেশনা জারী করা হয়েছে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু জরুরী খবর-

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ