প্রাথমিক

প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা ২০২০ এর ডিআর প্রস্তুত ৩১ মার্চের মধ্যে (নমূনা ছক সহ)

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০২০ এর ডিয়ারের তথ্য সংগ্রহ ও প্রস্তুতের তারিখ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

১৫ মার্চ ২০২০ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তি মারফত জানা যায় ২০২০ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার তথ্য সংগ্রহ ও প্রস্তুত করে আগামী ৩১ মার্চ ২০২০ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।

বিজ্ঞপ্তির বিষয়বস্তু নিম্নরূপ-
বিষয়: প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০২০ এর ডিয়ার তথ্য সংগ্রহ প্রস্তুত

উপর্যুক্ত বিষয়ের আলোকে উপজেলা থানাধীন জাতীয় পাঠ্যক্রম অনুসারে পরিচালিত প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০২০ এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা হতে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০২০ এর তথ্য ৩১ মার্চ ২০২০ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে।
সংগৃহীত তথ্যের ভিত্তিতে ডিআর এন্ট্রি সম্পন্ন করার জন্য ডিয়ার তথ্য সংগ্রহ ছক প্রেরণ করা হলো-

এমতাবস্থায় বর্ণিত বিষয়ে আইএমডি হতে প্রেরিত সফট্ওয়ারে ডিআর এন্ট্রি সম্পন্ন করে, আগামী ২৭ এপ্রিল ২০২০ তারিখের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আগামী ২০২০ তারিখে মধ্যে দিয়ে অধিদপ্তরের আইএমডি-তে করার জন্য নির্দেশ দেওয়া হলো-

ছক দুটি কম্পিউটার সম্পাদনযোগ্য করে আপনাদের জন্য নিচে দেওয়া হল। নিচে ডাউনলোড বাটনে ক্লিক করে ডিয়ার ফরমটি ডাউনলোড করতে পারবেন। এখানে পিডিএফ ওয়াড ফরমেটে ফাইলগুলো দেয়া হল।

ফরমের নাম Word-19
(.docx)
Word-03
(.doc)
PDF
প্রাথমিক শিক্ষা সমাপনী ডিআর (নমূনা)ডাউনলোড ডাউনলোড ডাউনলোড
ইবতেদায়ী শিক্ষা সমাপনী ডিআর (নমূনা) ডাউনলোড ডাউনলোড ডাউনলোড

শিক্ষা সংক্রান্ত আরও সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজে ও গ্রুপে কানেক্ট হোন।

আপনি যদি পত্রিকায় আপনার কলাম লিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ