প্রাথমিক

৩৮ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ স্থগিত

রাজস্বখাত ভূক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগ-২০১৮ এর ফলাফলের ভিত্তিতে সম্প্রতি নিয়োগ কার্যক্রম আরম্ভ হয়। কিন্তু ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক এক নোটিশের মাধ্যমে জানা যায় ২০১৮ সালের প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। ৩৮ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ স্থগিত।

নোটিশের বার্তাটি নিন্মরূপ-

উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারি শিক্ষক নিয়োগ ২০১৮ এর ফলাফলে ৬০% মহিলা কোটা সংরক্ষণ হয়নি মর্মে মহামান্য হাইকোর্টে বিভিন্ন জেলায় রীট পিটিশন মামলা চলমান রয়েছে।

উক্ত রীট পিটিশনের আলোকে ৬ মাসের জন্য নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন মহামান্য হাইকোর্ট। ফলে উক্ত জেলা সমূহে ১৬ ফেব্রুয়ারি ২০২০ নিয়োগপত্র প্রাপ্ত সহকারি শিক্ষকদের যোগদানের অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এর পরিপ্রেক্ষিতে উক্ত জেলা সমূহে ১৩-০২-২০২০ তারিখের অরিয়েন্টশন ও পদায়ন নির্দেশনা অনিবার্য কারণ বসত স্থগিত করা হল।
যোগদানের বিষয়টি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

৩৮ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ স্থগিত

৩৮ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ স্থগিত

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ