PDS আপডেট: User has no role সমস্যার সমাধান;

সাম্প্রতিক সময়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের EMIS এর নতুন সংযোজন বেসরকারি শিক্ষক-কর্মচারীদের PDS; PDS আপডেট: User has no role সমস্যার সমাধান;

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এই মডিউলটি নতুন হওয়ায় অনেকেই এর আপডেট কিভাবে করবেন কিভাবে বিভিন্ন সমস্যার সমাধান করবেন এ বিষয়টি বিভ্রান্তিতে আছে;

বেশ কিছুদিন ধরে আমাদের ফেসবুক পেইজ বাংলা নোটিশ এবং ফেসবুক গ্রুপ অসংখ্য মেসেজ আসছে অনেকেই PDS এর জন্য HRM রেজিস্ট্রেশন করেছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন কিন্তু তারা লগইন করতে পারছেন না। লগইন করতে গেলে User Has No Role এরকম মেসেজ আসছে।

আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে User Has No Role সমস্যার সমাধান করবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক- এর আগে একটা অনুরোধ শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের বাংলা নোটিশ ফেসবুক পেইজ এবং গ্রুপে যোগ দিন

আপনার সমস্যা কি মেসেজ করুন, আমরা যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসুন মূল আলোচনায় ফিরে যাওয়া যাক-

উপরোল্লিখিত সমস্যাটি সমাধান করার জন্য প্রথমেই আপনাকে আপনার প্রতিষ্ঠান প্রধানের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

https://emis.gov.bd এই অ্যাড্রেসে প্রবেশ করুন; লগ ইন বাটনে প্রেস করুন; লগইন ফরম আসবে এখানে প্রতিষ্ঠান এমপিও ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করুন;

ইউজার আইডি পাসওয়ার্ড সঠিকভাবে প্রবেশ করার পর নিচের ছবির মত একটি পাতা ওপেন হবে।

এর আগে যারা HRM একসেপ্ট করেছিলেন তারা এই পাতাটির সাথে পরিচিত। এখান থেকে HRM অপশনটি সিলেক্ট করুন নতুন একটি পাতা ওপেন হবে এখানে দুটি অপশন থাকবে;


1. শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদন
2. কর্মকর্তা-কর্মচারী রেজিস্ট্রেশন অনুমোদন

তো আপনি যদি শিক্ষক রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদন বাটনে ক্লিক করবেন, আর যদি কর্মকর্তা-কর্মচারী রেজিস্ট্রেশন অনুমোদনের জন্য চান সে ক্ষেত্রে দ্বিতীয় টি তে ক্লিক করবেন।

আমি এখানে একজন শিক্ষকের রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যার সমাধান করতে চাচ্ছি। সেজন্য আমি শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদনে ক্লিক করব।

সফলভাবে প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন আপনার প্রতিষ্ঠান যতজন HRM রেজিস্ট্রেশন করেছেন এবং অনুমোদিত হয়েছেন তাদের সকলের নামের তালিকা এখানে প্রদর্শিত হবে। নিচের ছবিতে উল্লেখিত রেড বাটনে ক্লিক করুন বা নামের পাশে এডিত বাটন যেটি আছে সেটিতে ক্লিক করুন

EDIT বাটন ক্লিক করার পর দেখতে পাবেন আপনার প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক এর বিবরণী চলে আসবে নিচের ছবির মত;

এখানে দেখুন উপরে ইউজার সংক্রান্ত তথ্য আছে ইউজারের ধরন এবং ইউজার গ্রুপ এখানে দেখুন;

১. উপরের ছবিতে ১ চিহ্নিত ঘরে ইউজারের ধরন: Teachers সিলেক্ট করুন
২. উপরের ছবিতে ২ চিহ্নিত ঘরে User Group: Teacher for Non-Govt School সিলেক্ট করুন;

এগুলো সিলেক্ট করার পর ফরমটি সেভ করতে হবে। কিন্তু এখনো এই মডিউলে সেভ করার অপশনটি চালু করা হয়নি তাই ৩ নং চিহ্নিত ব্যাক এরো তে ক্লিক করুন;

ব্যাক বাটন এ ক্লিক করার পর নিচের ছবির মত একটি মেসেজ আসবে;


এই ফর্মটা থেকে আপনি হ্যাঁ বাটনে ক্লিক করুন। এরপর আপনি সফলভাবে সম্পাদন করতে সক্ষম হয়েছেন। উইন্ডোটি কেটে দিয়ে আপনি নতুনভাবে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার চেষ্টা করুন।

আশা করছি সমস্যাটি সমাধান হয়ে যাবে। আর না হয়ে থাকলে সফটওয়্যার আপডেট এর জন্য অপেক্ষা করুন। পিডিএস আপডেট করার নির্ধারিত সময় দেওয়া হয়নি।
সবকিছু ঠিকঠাক হলে আপডেট করে নিতে পারবেন।

অন্য যেকোনো সমস্যায় আমাদের ফেসবুক গ্রুপ এবং পেইজে কানেক্টেড থাকুন। নিচের ভিডিওটি অনুসরণ করতে পারেন।

আরও পড়ুন-

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ