NSACU এর বার্ষিক সাধারণ সভা, বিদায়ী সংবর্ধনা ও নবীনবরণ-২০২১

NSACU এর বার্ষিক সাধারণ সভা, বিদায়ী সংবর্ধনা ও নবীনবরণ-২০২১ (জাহিদুল ইসলাম, ২১ ফেব্রুয়ারি ২০২১)

২০ মার্চ ২০২১ (শনিবার) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সর্ববৃহৎ নান্দনিক অরাজনৈতিক সামাজিক ছাত্র সংগঠন নাঙ্গলকোট স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (এনএসএসিইউ) এর বার্ষিক সাধারণ সভা, বিদায়ী সংবর্ধনা এবং নবীনবরণ অনুষ্ঠান -২০২১ আয়োজন করা হয় চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের হালদি এরাবিয়ান রেস্টুরেন্টে।

উক্ত পোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মওদুদ আহম্মদ ভূঁইয়া (সহকারী কর কমিশনার, কর অঞ্চল -১০, ঢাকা) এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফিরোজ আহম্মদ স্যার (ভাইস প্রিন্সিপাল, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম)।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহরিয়ার তানিম (এডভোকেট, জজ কোর্ট চট্টগ্রাম) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাছুম বিল্লাহ ( রিলিজিয়ন কাউন্সেলর, বাংলাদেশ সেনাবাহিনী), মোঃ মোহতাসিম বিল্লাহ ( লেকচারার, ব্রিটেনিয়া ইউনিভার্সিটি, কুমিল্লা) এবং জনাব আমান উল্লাহ মিয়াজী (সাবেক সফল সাধারণ সম্পাদক, নাঙ্গলকোট স্টুডেন্ট এসোসিয়েশন, চবি)।

এছাড়াও প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।

উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম ( সভাপতি, নাঙ্গলকোট স্টুডেন্ট এসোসিয়েশন, চবি)।

প্রোগ্রামটি সঞ্চালনা করেন নাঙ্গলকোট স্টুডেন্ট এসোসিয়েশন (চবি) এর সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল হাসান মাসুদ।

বার্ষিক সাধারণ সভায় ২০২১-২২ সালের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
সভাপতি হিসেবে নির্বাচিত হন মাজেদুল হাসান (ফাইন্যান্স বিভাগ, ২০১৪-১৫ সেশন, চবি) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জাহিদুল ইসলাম (ইইই বিভাগ, ২০১৫-১৬ সেশন, চবি)।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ