শিক্ষা ব্যবস্থাপনা

EFT তে বেতন পেতে স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের তথ্য প্রস্তুত রাখার নির্দেশ

EFT তে বেতন পেতে স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের তথ্য প্রস্তুত রাখার জন্য শিক্ষকদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ০৭ জানুয়ারি ২০২১ স্কুল ও কলেজে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের বেতন EFT তে প্রেরণ সংক্রান্ত পত্রে এই নির্দেশনা দেওয়া হয়।

এম.পি.ওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের এমপিও এর অর্থ বিতরণ সহজীকরণের লক্ষ্যে সচিব, অর্থ বিভাগ এর সভাপতিত্বে বিগত ০২.০৯.২০২০ খ্রি: তারিখে অনুষ্ঠিত সভায় শিক্ষককর্মচারীগণের এমপিও এর অর্থ প্রাপ্তির জন্য ব্যবহৃত ব্যাংক একাউন্টে G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে প্রেরণের সিদ্ধান্ত গৃহিত হয়।

ইতােমধ্যে অনলাইন এমপিও সিস্টেমে প্রয়ােজনীয় আপগ্রেডেশনের উদ্যোগ নেয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এম,পি,ওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের এমপিও এর অর্থ EFT এর মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে শিক্ষককর্মচারীগণের নিম্নে বর্ণিত তথ্য সঠিক থাকতে হবে:

  • ১। শিক্ষক-কর্মচারীগণের জাতীয় পরিচয় পত্রের নম্বর ( NID);
  • ২। এস.এস.সি/দাখিল/সমমান সনদ অনুযায়ী শিক্ষক-কর্মচারীগণের নাম (এস.এস.সি/দাখিল/সমমান সনদপত্র, এমপিও শীট ও জাতীয় পরিচয় পত্রের নাম একই রকম থাকতে হবে);
  • ৩। যে সকল কর্মচারীর এস,এস,সি/দাখিল/সমমান সনদ নেই তাদের সর্বশেষ শিক্ষাগত যােগ্যতার সনদ, এমপিও শীট ও
    জাতীয় পরিচয় পত্রের নাম একই রকম থাকতে হবে);
  • ৪। ব্যাংক হিসাবের নাম শিক্ষক-কর্মচারীগণের নিজ নামে থাকতে হবে;
  • ৫। ব্যাংকের নাম, শাখার নাম ও রাউটিং নম্বর;
  • ৬। শিক্ষক-কর্মচারীগণের ব্যাংক হিসাব নম্বর (অনলাইন ব্যাংক হিসাব নম্বর ১৩ থেকে ১৭ ডিজিট);
  • ৭। শিক্ষক-কর্মচারীগণের জন্ম তারিখ;
  • ৮। শিক্ষক-কর্মচারীগণের বেতন কোড ও বেতন কোডের ধাপ;
  • ৯। শিক্ষক-কর্মচারীগণের মােবাইল নম্বর;

সকল তথ্য সঠিক না থাকলে EFT এর মাধ্যমে প্রেরিত এমপিও এর অর্থ শিক্ষক-কর্মচারীর ব্যাংক হিসাবে জমা হবে না।

উল্লিখিত তথ্যসমূহ প্রতিষ্ঠান প্রধানগণের মাধ্যমে অনলাইনে সংগ্রহের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে শীঘ্রই EMIS সফটওয়্যারের লিংকসহ প্রয়ােজনীয় নির্দেশনা প্রদান করা হবে।

এমতাবস্থায়, উল্লিখিত তথ্যসমূহ সঠিকভাবে সংগ্রহ করে প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক-কর্মচারীগণকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

EFT তে বেতন পেতে স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের তথ্য প্রস্তুত রাখার

নির্দেশনাটি ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

দেশের শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও উপবৃত্তিসহ যেকোন সরকারি বেসরকারি অফিসিয়াল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং Bangla Notice এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ