শিক্ষা সংবাদ

’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ মাউশির

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ১২ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ‘বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়েছে।

২০১৯ সালের সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা বিষয়ক শিক্ষাক্রমে বর্ণিত মুক্তিযুদ্ধ বিষয়ক শিখনফল ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নিরূপণের অংশ হিসেবে শিক্ষার্থী কর্তৃক নির্মিত ভিডিও চিত্র সমূহের সেরা অংশের সমন্বয়ে স্কুল পর্যায়ে ডকুমেন্টারি নির্মাণ সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট থানা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট জমা দেওয়া হয়েছে।

এ পর্যায়ে ডকুমেন্টারি সমূহের বাছাই কার্যক্রম পরিচালনার জন্য থানা অথবা উপজেলা জেলা অঞ্চল জাতীয় পর্যায়ে কমিটি কাঠামো ও বাজেট মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে।

এর প্রেক্ষিতে আগামী ১৮ মার্চ ২০২০ তারিখের মধ্যে থানা উপজেলা জেলা অঞ্চল ও জাতীয় পর্যায়ে কমিটি সদস্যদের সচিবকে বাছাই কমিটির কাঠামো অনুসরণপূর্বক অবিলম্বে বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন ও সংযুক্ত সংশোধিত নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

  • তথ্য সময় নির্দেশিকা ডাউনলোড করুন
  • বাছাই কমিটির কাঠামো নির্দেশিকা ডাউনলোড করুন
  • বাজেট বিভাজন ছক ডাউনলোড করুন
  • মূল্যায়ন ছক ডাউনলোড করুন
  • ফলাফল সিগ ডাউনলোড করুন

আরও পড়ুন-

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ