মাধ্যমিক

৬ষ্ঠ শ্রেণি ১৮তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ও সমাধান

৬ষ্ঠ শ্রেণির ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর ওয়েব সাইটে। শিক্ষার্থীদের জন্য বোঝার সুবিধার্থে ৬ষ্ঠ শ্রেণি ১৮তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ও সমাধান এর এক পাতায় পিডিএফ সহ বিষয় ভিত্তিক পর্যালোচনা ও নমুনা উত্তর দেওয়া হল।

কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের জন্য ২০২১ খ্রিঃ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির আলােকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে প্রকাশিত হয়েছে।

শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের সুবিধার্থে ১৮তম সপ্তাহে নির্ধারিত বিষয়সমূহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন, লেখার নির্দেশনা এবং বিষয় ভিত্তিক বিস্তারিত দেয়া হল। এবং শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব ভালোভাবে ষষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট একপাতায় পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে এবং শিক্ষার্থীদের মাঝে বিতরন করতে পারবে।

এ সপ্তাহে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারণকৃত বিষয় সমূহ মধ্যে থাকছে দুটি বিষয় গণিত ও শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। এর আগে গত সপ্তাহে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য দুটি বিষয় বাংলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দেওয় হয়েছিল।

Class Six 18th Week Assignment Answer

নির্দেশনাঃ বিতরণকৃত এ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

৬ষ্ঠ শ্রেণির ১৮তম সপ্তাহ গণিত অ্যাসাইনমেন্ট ও সমাধান

৬ষ্ঠ শ্রেণির ১৮তম সপ্তাহ গণিত অ্যাসাইনমেন্ট ও সমাধান

শ্রেণি: ষষ্ঠ; বিষয়: গণিত; অ্যাসাইনমেন্ট নম্বর: ০২

অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়: অনুপাত ও শতকরা।

অ্যাসাইনমেন্ট:

আবু হানিফ সাহেব তার ইটের ভাটায় কিছুসংখ্যক ইট তৈরির জন্য ২৫০জন শ্রমিককে ৩০ দিনের জন্য নিয়ােজিত করলেন। জরুরী প্রয়ােজনে কাজটি ১২ দিনে শেষ করার তাগিদ দিলেন। তাঁর ইট তেরিতে ৭০ কেজি মিশ্রণে মাটি ও বালির পরিমাণের অনুপাত ৫৪২।

(ক) মাটি ও বালির পরিমাণ নির্ণয় কর।

(খ) কি পরিমাণ বালি মিশালে উক্ত মিশ্রণটি ২৪৫ হবে।

(গ) অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় কর।

শিখনফল/বিষয়বস্তু:

  • ২.১ অনুপাত।
  • ২.২ বিভিন্ন অনুপাত।
  • ২.৩ অনুপাত ও শতকরার সম্পর্ক।
  • ২.৪ ঐকিক নিয়ম।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

ঐকিক নিয়ম ও অনুপাতের সাহায্যে সমস্যাটি সমাধান করবে।

৬ষ্ঠ শ্রেণির ১৮তম সপ্তাহ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট ও সমাধান

৬ষ্ঠ শ্রেণির ১৮তম সপ্তাহ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট ও সমাধান

শ্রেণি: ষষ্ঠ; বিষয়: শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য; অ্যাসাইনমেন্ট নম্বর: ০২

অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়: স্কাউটিং ও গার্ল গাইড।

অ্যাসাইনমেন্ট: কেস স্টাডিঃ

তুমি একজন স্কাউট বা গার্ল গাইড সদস্য। তােমার বাসার একজন সদস্যের প্রাথমিক চিকিৎসা প্রয়ােজন। এতে তােমার করণীয় কি?

শিখনফল/বিষয়বস্তু:

  • স্কাউটিং ও গার্ল গাইডের ধারণা ও প্রয়ােজনীয়তা।
  • স্কাউটিং ও গার্ল গাইডের মূলনীতি ও প্রতিজ্ঞা।
  • স্কাউটিং ও গার্ল গাইডের কর্মসূচি ও পােশাক।
  • দড়ির প্রাথমিক ৬টি গেরাে।
  • প্রাথমিক প্রতিবিধান: ধারণা ও প্রয়ােগ (কেটে গেলে, পুড়ে গেলে, ছুঁড়ে গেলে, পােকাঁয় কামড়ালে করণীয় ইত্যাদি)

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১. প্রাথমিক চিকিৎসা কি?

২. প্রাথমিক চিকিত্সকারির কাজ।

৩. ব্যবহৃত উপকরণসমূহ।

৪. প্রাথমিক চিকিত্সা গ্রহণকারী এবং প্রদানকারীর পরিচয়।

৫. দুর্ঘটনা এবং তােমার প্রদত্ত চিকিৎসা পদ্ধতি।

৬. প্রদত্ত চিকিৎসার উদ্দেশ্য।

বাছাইকরা সমাধান দেখুন-

৬ষ্ঠ শ্রেণির ১৮তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ডাউনলোড

নিচের দেওয়া ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করে কাঙ্খিত ষষ্ঠ শ্রেণির ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড করুন।

ক্লাউড লিংক

আপনার জন্য আরো কিছু তথ্য…

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ