৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীদের ইউনিক আইডি ফরম ও পূরণের নিয়মাবলি

সরকার সম্প্রতি দেশের সকল শিক্ষার্থীদের একই ডাটাবেজে অন্তর্ভূক্ত করে ইউনিক আইডি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এর মাধ্যমে সকল শ্রেণির শিক্ষার্থীদের একটি আইডি নম্বর প্রদান করে একটি সফটওয়্যার প্রস্তুত করা হবে এবং পরর্তীদের বিভিন্ন স্তরে এই আইডি থেকেই কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীদের ইউনিক আইডি ফরম ও পূরণের নিয়মাবলি দেওয়া হল।

সরকারের গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো BANBEIS ইতোমত্যে এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (IEIMS) প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্যক্রম শুরু করেছে।

শিক্ষার্থী তথ্যছক পূরণ, ডেটা এন্ট্রি এবং UID নম্বর প্রদান সংক্রান্ত কর্মপরিকল্পনার অংশ হিসেবে শিক্ষার্থী তথ্যছক উন্মুক্ত করা হয়েছে।

শিক্ষার্থীরা প্রদানকৃত ইউনিক আইডি ফরমটি অভিভাবক ও শিক্ষকদের সহায়তা প্রয়োজনীয় তথ্য পূরণ নির্ধারিত সময়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নিকট জমা দিবে।

বাংলা নোটিশ ডট কম এর পাঠকদের জন্য এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (IEIMS) প্রকল্প শিক্ষার্থী তথ্যছক Student Unique ID ফরমটি দেওয়া হল।

সেই সাথে শিক্ষার্থীরা কিভাবে এই তথ্যগুলো পূরণ করবে সেই সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ নির্দেশনা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখান থেকে শিক্ষার্থী তথ্যছক Student Unique ID ফরমটি ডাউনলোড করে নিয়ে নির্ধারিত নিয়ম অনুসরণ করে পূরণ সাপেক্ষ্যে জমা দিতে হবে।

ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ব্যানবেইজ শিক্ষার্থী ইউনিক আইডি ফরম সংগ্রহ ও পূরণ সংক্রান্ত কার্যাবলী বর্ণণা করা হল।

ধাপ-০১: শিক্ষার্থী তথ্যছক Student Unique ID ফরম সংগ্রহ;

শিক্ষার্থী তথ্যছক পূরণ, ডেটা এন্ট্রি এবং UID নম্বর প্রদান সংক্রান্ত কর্মপরিকল্পনা অনুযায়ী মুদ্রিত তথ্যছক উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হবে মার্চ ২০২১ এর ২য় ও ৩য় সপ্তাহে।

উপজেলা শিক্ষা অফিস মার্চ ২০২১ এর ৩য় ও ৪র্থ সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট শিক্ষার্থী তথ্যছক বিতরণ করবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো শ্রেণিশিক্ষকের মাধ্যমে শ্রেণিভিত্তিক শিক্ষার্থীদের মাঝে তথ্যছক বিতরণ করবেন মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের ১ম সপ্তাহের মধ্যে।

কোনো কারণে ঐসকল ফরম না পেলে বা নষ্ট হয়ে গেলে বাংলা নোটিশ ডট কম-এ শিক্ষার্থী তথ্যছক Student Unique ID টি পাওয়া যাবে। এখান থেকে ডাউনলোড করেও তা ব্যবহার করা যাবে।

ডাউনলোড করার জন্য ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন

ধাপ-০২: ছাত্র/ছাত্রীদের ইউনিক আইডি ফরম পূরণ;

প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত বা অনলাইন থেকে ডাউনলোডকৃত শিক্ষার্থীদের ইউনিক আইডি ফরম যথাযথ নিয়ম অনুসরণ করে শিক্ষক ও অভিভাবকদের সহায়তায় পূরণ করতে হবে।

ফরম পূরণ করার সময় অবশ্যই শিক্ষার্থীদের পিতা/মাতা জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুসরণ করে তথ্যাদি পূরণ করা লাগবে।

পূরণকৃত তথ্য ফরমের সাথে শিক্ষার্থীদের নিন্মোক্ত ডকুমেন্ট সংযুক্ত করে দিতে হবে-

(১) শিক্ষার্থীর সদ্য তােলা পাসপাের্ট সাইজের ২ কপি ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড রঙ্গিন ছবি, যা সম্মুখভাগ থেকে তােলা যেন দুই চোখ একই সাথে দৃশ্যমান হয়);

(২) শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ (Birth Registration Certificate) এর অনুলিপি;

(৩) শিক্ষার্থীর মাতা, পিতা এবং প্রযােজ্যক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি;

(৪) শিক্ষার্থীর মাতা, পিতা এবং প্রযােজ্যক্ষেত্রে অভিভাবকের জন্ম নিবন্ধনের অনুলিপি(যদি থাকে);

ফরম পূরণের প্রয়োজনীয় সতর্কতা:

শিক্ষার্থীরা তাদের ইউনিক আইডি সংগ্রহের জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করে ফরমটি পূরণ করতে হবে। সেগুলো নিচে আলোচনা করা হল-

১. শিক্ষার্থীদের মৌলিক তথ্য প্রদান: শিক্ষার্থীরা তাদের ইউনিক আইডি ফরমে তাদের মৌলিক তথ্যাদি যেমন- নাম ও জন্ম তারিখ অবশ্যই তাদের অনলাইন জন্ম নিবন্ধন অনুসরণ করে প্রদান করতে হবে।

কারও যদি অনলাইন জন্ম নিবন্ধন না থাকে তাহলে অবশ্যই রেজিষ্টারের কার্যালয় থেকে দ্রুততম সময়ের মধ্যে জন্মনিবন্ধন সনদ সংশোধন করে নিতে হবে। যা অনলাইন জন্ম নিবন্ধন পোর্টালে থাকবে।

২. পিতা ও মাতার তথ্য প্রদান: শিক্ষার্থীদের পিতা ও মাতার তথ্য অবশ্যই পিতা ও মাতার জাতীয়পরিচয়পত্র অনুসরণ করে লিপিবদ্ধ করতে হবে। যদি কারও তথ্য পিতা মাতার আইডি কার্ডের সাথে না মেলে তাহলে তা সংশ্লিষ্ট কার্যালয় থেকে সংশোধন করে নিতে হবে।

৩. শিক্ষা ও অন্যান্য তথ্যাদি: যথাযথ সতর্কতা অনুসরণ করে শিক্ষার্থীরা তাদের পূর্বর্বতী ও বর্তমান শিক্ষাগত তথ্য প্রদান করবেন। শ্রেণি শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান তা দেখে সত্যায়ন করবেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষাতথ্য ভিত্তিক ডেটাবেইজ তৈরি এবং ইউনিক আইডি প্রদান কার্যক্রম এবং ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীদের ইউনিক আইডি ফরম ও পূরণের নিয়মাবলি সংক্রান্ত আর কোনো তথ্য প্রয়োজন হলে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে মেসেজ করুন এবং গ্রুপে যোগ দিন।

আপনার জন্য আরও কিছু তথ্য:

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ