উপবৃত্তি

৬ষ্ঠ ও ১১শ শ্রেণির উপবৃত্তির প্রসঙ্গে মাউশির জরুরী বিজ্ঞপ্তি

১২.০১.২০২১ তারিখে এইচএসপি/মাঠ পর্যায়ে যােগাযােগ/০৪/২০১৯/০৭/১(৫১৭) স্মারকে ৬ষ্ঠ ও ১১শ শ্রেণির উপবৃত্তির প্রসঙ্গে মাউশির জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান পর্যায় হতে যােগ্য শিক্ষার্থীর তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০১৯-২০ সেশনের ১১শ শ্রেণি এবং ২০২০ সালে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর তথ্য HSP MIS-এ এন্ট্রি সম্পন্ন হয়েছে।

HSP MIS-এ দেখা যাচ্ছে যে, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে প্রায় ১৬৫৮১০ জন এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট প্রায় ৩৮৭০৭১ জন শিক্ষার্থীর তথ্য পেন্ডিং রয়েছে।

বর্ণিত শিক্ষার্থীদের মধ্যে যােগ্য শিক্ষার্থীদের তথ্য (যদি থাকে) শিক্ষা প্রতিষ্ঠান হতে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট এবং শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত যােগ্য শিক্ষার্থীদের তথ্য উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবশ্যিক ভাবে আগামী ১৬.০১.২০২১ তারিখের মধ্যে এইচএসপি/পিএমইএটি-তে প্রেরণ করবেন।

অযােগ্য শিক্ষার্থীদের তথ্য (যদি থাকে) উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত পাঠাবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অযােগ্য, ভুল, ডাবল এন্ট্রি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ইত্যাদি কারণে অতিরিক্ত এন্ট্রিকৃত শিক্ষার্থীর তথ্য HSP MIS হতে নিষ্ক্রিয় করবেন।

বর্নিত সময়ের মধ্যে কোন যােগ্য শিক্ষার্থীর তথ্য প্রেরণ না করার কারণে উপবৃত্তি প্রাপ্তি হতে বঞ্চিত হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দায়ী থাকবেন।

বিষয়টি অতীব জরুরী

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

চাকুরি, শিক্ষা, প্রশিক্ষণ, বৃত্তিসহ দেশ বিদেশের যেকোন অফিসিয়াল তথ্য সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ