১৯৯৬ থেকে সনদ সংশোধন প্রসঙ্গে কুমিল্লা বোর্ডের জরুরী বিজ্ঞপ্তি

১৯৯৬ থেকে সনদ সংশোধন: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড কুমিল্লা এর অধীনে ১৯৯৬ থেকে অদ্যাবধি কৃতকার্য এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবং ২০১০ সাল থেকে জেএসসি পরীক্ষার সনদ ও যাবতীয় কাগজপত্র সংশোধন প্রসঙ্গে একটি জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড। ১৯৯৬ থেকে সনদ সংশোধন এর জন্য এই নির্দেশনাটি প্রযোজ্য হবে। 

০৪ অক্টোবর ২০২০ কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ১৯৯৬ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং প্রতিষ্ঠানের প্রধানের গৃহীত কার্যক্রম এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ‌

১৯৯৬ সাল থেকে উত্তীর্ণ শিক্ষার্থীর নাম ও বয়স সংশােধনের আবেদন অনলাইনে করার নির্দেশনা প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়-

বাের্ডের আওতাধীন সকল প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, ১৯৯৬ সাল থেকে এসএসসি ও এইচএসসি এবং ২০১০ সন থেকে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী নিজ, পিতা ও মাতার নাম এবং বয়স সংশােধনের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এ বিষয়ে সকল প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে বাের্ডের ওয়েবসাইট: www.comillaboard.gov.bd এর অভ্যন্তরীণ ই-সেবার অনলাইনে নাম ও বয়স সংশােধনের আবেদন লিংকে গিয়ে যথাযথভাবে আবেদন করার জন্য অনুরােধ করা হলাে।

উল্লেখ্য ১৯৯৬ সাল থেকে আর কোন আবেদন ম্যানুয়েল পদ্ধতি/ সরাসরি গ্রহণ করা হবে না।

কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর নূর মােহাম্মদ স্বাক্ষরিত-

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

কুমিল্লা শিক্ষাবোর্ডের যেকোন বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন। 

বিনামূল্যে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি প্রকাশ করুন বাংলা নোটিশ ডট কম এ; যোগাযোগ করুন আমাদের সাথে। 

আপনার জন্য আরো কিছু জরুরী বিজ্ঞপ্তি: 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ