০৭ জুলাই পর্যন্ত স্থগিত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট

কোভিড-১৯ পরিস্থিতে লকডাউন চলায় মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পর ০৭ জুলাই পর্যন্ত স্থগিত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ১ জুলাই ২০২১।

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অ্যাসাইনমেন্ট ০৭ জুলাই পর্যন্ত স্থগিত প্রসঙ্গে মাউশির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

চলমান কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শ্রেণি কার্যক্রমে সম্পৃক্ত করতে না পারায় শিক্ষা মন্ত্রণালয় এর বিকল্প হিসেবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

ইতােমধ্যে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি পুনর্বিনাস করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মােতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড কর্তৃক বিষয়ভিত্তিক মূল্যায়ন রুব্রিক্স এবং গ্রিডসহ অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান বিষয়ের মূল্যায়ন রুব্রিক্স ও গ্রিডসহ ১ম ও ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।

কোভিড-১৯ অতিমারির কারণে সরকার কর্তৃক সারাদেশে কঠোর লকডাউন ঘােষণা করায় উক্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম জুলাই ০১ হতে ০৭, ২০২১ তারিখ পর্যন্ত স্থগিত করা হলাে।

০৭ জুলাই পর্যন্ত স্থগিত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

পরবর্তীতে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যেকোন তথ্য ও সহযোগীতা পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন। 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ