সহকারী শিক্ষক (ভৌতবিজ্ঞান/বিজ্ঞান) পদের এমপিও ভুক্তির বিষয়ে সুস্পষ্টীকরণ

সহকারী শিক্ষক (ভৌতবিজ্ঞান/বিজ্ঞান) এমপিও: বেসকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বৃদ্ধিপ্রাপ্ত সহকারী শিক্ষক (ভৌতবিজ্ঞান)পদে এবং পূর্বে নিয়োগপ্রাপ্ত সসহকারী শিক্ষক (ভৌতবিজ্ঞান/বিজ্ঞান) এম.পি.ও. ভুক্তির সুস্পষ্টীকরণ প্রকাশ করেছে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

মাধ্যমিক ও উচ্চ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ২০ অক্টোবর ২০২০ তারিখের আদেশে বলা হয়-

জনবল কাঠামাে ও এমপিও নির্দেশিকা-২০১০ মতে (২৪,০৩,২০১৩ পর্যন্ত সংশােধিত) মাধ্যমিক পর্যায়ে সহকারী শিক্ষক (বিজ্ঞান) এর ০১ (এক) টি পদ ছিল।

জনবল কাঠামাে ও এম,পি,ও নীতিমালা২০১৮ তে বিজ্ঞান বিভাগ অনুমােদন/চালু থাকলে সহকারী শিক্ষক (বিজ্ঞান) এর পরিবর্তে সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) ও সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) নামে ০২টি আলাদা আলাদা পদ সৃষ্টি করা হয়।

সহকারী শিক্ষক (ভৌত বিয়ান) পদে এনটিআরসিএ কর্তৃক ২০১৯ সালের ২য় চক্রে সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়ােগ পেয়ে অনেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

এ ক্ষেত্রে পূর্বে নিয়ােগপ্রাপ্ত সহকারী শিক্ষক (বিজ্ঞান) এবং পরে নিয়ােগপ্রাপ্ত সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) এর এম,পি,ও ভুক্তির সমস্যা নিরসনে নিরুপভাবে বিষয়টি স্পষ্টীকরণ করা হলাে :

(ক) যে সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ে সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) পদে এখনও এনটিআরসিএ কর্তৃক সুপারিশ করা হয়নি অর্থাৎ পূর্বের নীতিমালা অনুযায়ী বিধি মােতাবেক নিয়ােগপ্রাপ্ত হয়ে সহকারী শিক্ষক (বিজ্ঞান) পদে ০১ (এক) জন শিক্ষক কর্মরত আছেন

এবং উক্ত শিক্ষকের পঠিত বিষয় পদার্থ বিজ্ঞানরসায়ন থাকলে তাঁকে সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) এবং পঠিত বিষয় প্রাণিবিজ্ঞান/উদ্ভিদবিজ্ঞান হলে তাঁকে সহকারী শিক্ষক (ক্সাবিজ্ঞান) পদে এম,পি,ও ভুক্ত করা যাবে।

(খ) মাধ্যমিক পর্যায়ে ২০১৮ সালের পূর্বের নীতিমালা অনুসারে বিধি মােতাবেক যিনি সহকারী শিক্ষক (বিজ্ঞান) পদে নিয়ােগপ্রাপ্ত হয়ে কর্মরত আছেন তাকে সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) হিসেবে এম,পি,ও ভুক্ত করা যাবে।

পরবর্তীতে এই পদটি শূন্য হলে সর্বশেষ নীতিমালা অনুযায়ী সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) এর জন্য এনটিআরসিএ-তে যথাযথ মাধ্যমে চাহিদা প্রেরণ করতে হবে।

(গ) এনটিআরসিএ কর্তৃক ২য় চক্রে সুপারিশ পেয়ে সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) পদে বিধি মােতাবেক নিয়ােগ প্রাপ্তদের সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) পদেই বিবেচনা করে এম,পি,ও ভুক্ত করতে হবে।

(ঘ) এনটিআরসিএ কর্তৃক ২য় চক্রে সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) পদে নিয়ােগপ্রাপ্তদের এম.পি.ও. ভুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সর্বশেষ নীতিমালা অনুযায়ী শূন্য পদে বিষয়ভিক্তিক শিক্ষক নিয়ােগের চাহিদা এনটআরসিএ-তে প্রেরণ করতে হবে।

২. যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে এ আদেশ জারি করা হলো।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বৃদ্ধিপ্রাপ্ত সহকারী শিক্ষক (ভৌতবিজ্ঞান) পদে এবং পূর্বে নিয়ােগপ্রাপ্ত সহকারী শিক্ষক (বিজ্ঞান) পদের এম,পি,ও ভুক্তির বিষয়টি সুস্পষ্টীকরণ বিষয়ে ২০ অক্টোবর, ২০২০ প্রকাশিত ৩৭.০০.০০০০,০৭৪.০০২.০০৭.২০১৮(খন্ড-১),১৬৭ স্মারকের-

আদেশটি ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ