চাকরি

সরকারি কলেজ ও মাদ্রাসায় গ্রন্থাগরিক পদে কর্মরত ও শুন্য পদের তথ্য প্রেরণের নির্দেশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সকল সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহে ৯ম গ্রেডের গ্রন্থাগরিক (নন-ক্যাডার) গেজেটেড কর্মরত ও শুন্য পদের তথ্য প্রেরণ প্রসংগে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক স্বাক্ষরিত ০২ নভেম্বর ২০২১ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সরকারি কলেজ, মাদ্রাসা ও শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহে গ্রন্থাগরিক পদে কর্মরত ও শুন্য পদের তথ্য প্রেরণের নির্দেশনাটি দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সকল সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহে ৯ম গ্রেডের গ্রন্থাগারিক (নন-ক্যাডার) গেজেটেড কর্মকর্তার সৃষ্ট, কর্মরত ও শুন্য পদের তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

সকল সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহে ৯ম গ্রেডের গ্রন্থাগারিক (নন-ক্যাডার) গেজেটেড কর্মকর্তার সৃষ্ট, কর্মরত ও শূন্য পদের তথ্য আগামী ১১/১১/২০২১ তারিখের মধ্যে নিম্নলিখিত তথ্য পূরণ পূর্বক হার্ডকপি অফিস চলাকালীন সময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা এর পত্র গ্রহণ শাখায় (১৩০ নং কক্ষ) হাতে হাতে অথবা ডাকযােগে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হ’ল।

যে সকল তথ্যাদি প্রেরণ করতে হবে

১। ৯ম গ্রেডের গ্রন্থাগারিক (নন-ক্যাডার) গেজেটেড কর্মকর্তার পদ আছে কিনা? (হা/না)

২। আত্মীকৃত পদ কিনা (হা/না , হঁ্যা হলে ফটোকপি সংযুক্ত করতে হবে)

৩। স্থায়ী পদ কিনা (হা/না)

৪। ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী, মূল পদের স্কেল কত?

৫। গ্রন্থাগারিক কর্মরত থাকলে, তার নাম :

৬। গ্রন্থাগারিক কর্মরত থাকলে, তার মােবাইল নং:

৭। গ্রন্থাগারিকের পদটি শুন্য থাকলে, কতদিন যাবত শুন্য?

নিচের ছবিতে সরকারি কলেজ, মাদ্রাসা ও শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহে গ্রন্থাগরিক পদে কর্মরত ও শুন্য পদের তথ্য প্রেরণের নির্দেশনাটি দেখুন

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ