উপবৃত্তি

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির প্রশিক্ষণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উপজেলা পর্যায়ে প্রশিক্ষণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে প্রশিক্ষণের জন্য স্কিম ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রেরণ করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কীম পরিচালক শরীফ মোর্তজা মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গণের প্রতি ৩ জানুয়ারি ২০২১ তারিখে এই আদেশ জারি করা হয়।

সমম্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে প্রশিক্ষণের জন্য স্কিমভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতাভুক্ত এবং প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বাস্তবায়নাধীন “সমন্বিত উপবৃত্তি কর্মসূচি” এর আওতায় উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ পরিচালনা করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ লক্ষ্যে সংযুক্ত ছক মােতাবেক স্কিমভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তথ্যাদি আগামী ০৫.০১.২০২১ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরােধ করা হলাে।

তথ্যাদির সক্টকপি স্কিমের প্রশিক্ষণ শাখার ই-মেইল hsp.tng.edu@gmail.com এর মাধ্যমে এবং হার্ডকপি স্কিমের ঠিকানায় (সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, এসইডিপি, পিএমইএটি, শিক্ষা ভবন, ২য় ব্লক, ৫ম তলা, ঢাকা-১০০০) প্রেরণ করতে হবে।

উক্ত তারিখের মধ্যে স্কিমভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যাদি প্রেরণের বিষয়টি নিশ্চিতকরণের জন্য সকল উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিশেষভাবে অনুরােধ করা হলাে।

নমূনা ফরম্যাটসহ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

দেশের শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও উপবৃত্তিসহ যেকোন সরকারি বেসরকারি অফিসিয়াল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং Bangla Notice এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ